এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ – বর্ণমালা টেলিভিশন

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ January, ২০২৬ | ৫:৪৯ 127 ভিউ
এনসিপির মূখ্য সমন্বয়ক (দক্ষিাণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই দেশের ভূমিপুত্ররাই এই দেশ শাসন করবে। কোনো প্রবাসী দিয়ে এই শাসন করতে পারবে না। যাদের এই দেশের মাটি, পানি ও মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই সেই প্রবাসী-বিদেশিদেরকে এই দেশের নীতি নির্ধারণে জায়গা দেওয়া হবে না। শনিবার (২৪ জানুয়ারি) পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে বেলা ২টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের (দাঁড়িপাল্লা) প্রতীকের সমার্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখছি হুমকি ধমকি দেওয়া হচ্ছে, কেন্দ্র দখলের পায়তার চলছে। এই তরুণ প্রজন্ম কী বসে থাকবে? আমরা, এই তরুণ প্রজন্ম হাসিনাকে ভয় পায়নি। দুই পয়সার দাম দেয়নি। কেউ যদি মনে করে অপার সম্ভাবনার এই তরুণ প্রজন্মকে আবার কামান, পুলিশ ও মিলিটারি দিয়ে গুলি করে পেট্রল দিয়ে দমন করা হবে তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে অবস্থান করছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে উপস্থিত জনতাকে ভোট কেন্দ্রে গিয়ে ফজর নামাজ পড়তে বলেন তিনি। হাসনাত বলেন, আপনাদেরকে যারা ভয় দেখাতে আসে মনে রাখবেন, তারা আসলে নিজেরাই ভয় পেয়ে গেছে। আমরা আমাদের মা-বোনদের নিয়ে ভোট কেন্দ্র পাহারা দেব। কেউ যদি আমাদেরকে ভোট দিতে নাও চায়, সে যেন নিরাপদে তার ভোট সে নিজেই দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। অনুষ্ঠানের বিশেষ অতিথি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী বলেন, আবারও নতুন করে ফ্যামিলি ও কৃষি কার্ড দেখানো হচ্ছে। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, যারা বাউফলবাসীকে কার্ড দেখাচ্ছেন আপনারা তাদেরকে লাল কার্ড দেখাবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার আমির মাওলানা মুহা. ইসহাক মিয়ার সভাপতিত্বে ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ উপলক্ষে সকাল থেকেই বাউফল পৌর সদরে বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফ্যাস্টুনসহ জামায়াত ও জোট সমর্থিত নেতাকর্মীরা জড়ো হতে থাকে এবং হাজার হাজার জনসমাগমে বিকেল সাড়ে ৪টা নাগাত পাবলিক মাঠ ও তার আশপাশ কানায় কানায় ভরে যায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ: আরাগচি ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’