ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল – বর্ণমালা টেলিভিশন

ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬ | ৫:৪৪ 84 ভিউ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় গণহারে ফ্লাইট বাতিল করা হয়েছে। শীর্ষ আন্তর্জাতিক এয়ারলাইনগুলো মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে চলাচলকারী এসব ফ্লাইট বাতিল করেছে। এসব সংস্থার মধ্যে অন্যতম হলো নেদারল্যান্ডসের কেএলএম, জার্মানির লুফথানসা এবং ফ্রান্সের এয়ার ফ্রান্স। শনিবার (২৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট বাতিলের ফলে ইসরায়েল, দুবাই ও সৌদি আরবের রাজধানী রিয়াদসহ গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোতে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভূরাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে এয়ার ফ্রান্স জানিয়েছে, তারা সাময়িকভাবে দুবাইগামী ফ্লাইট বন্ধ রাখবে। অন্যদিকে কেএলএম জানায়, তারা ইরান, ইরাক ও উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা ব্যবহারকারী কোনো গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি ‘নৌবহর’ ইরানের দিকে অগ্রসর হচ্ছে। যদিও তিনি বলেন, এটি কেবল সতর্কতামূলক ব্যবস্থা। ট্রাম্প বলেন, আমরা অনেক জাহাজ ওই দিকে পাঠাচ্ছি— যদি প্রয়োজন হয়। আমাদের একটি বড় বাহিনী ইরানের দিকে যাচ্ছে, তবে হয়তো সেটি ব্যবহার করতেই হবে না। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে এর পরও যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিতে কোনো শিথিলতা দেখা যাচ্ছে না। মার্কিন নৌবহরের অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী এবং একাধিক গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার শিগগিরই আরব সাগর বা পারস্য উপসাগর অঞ্চলে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ফ্রান্স ও এর সহযোগী সংস্থাগুলো তেলআবিবসহ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ হাবগুলোতে ফ্লাইট বাতিল করেছে। লুফথানসা জানিয়েছে, তারা ইসরায়েলে কেবল দিনের বেলা ফ্লাইট পরিচালনা করবে এবং ইরানের আকাশসীমা এড়িয়ে চলবে। এক বিবৃতিতে এয়ার ফ্রান্স জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে আমরা সাময়িকভাবে দুবাইগামী ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। সংস্থাটি বলেছে, যাত্রী ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কেএলএম জানিয়েছে, তারা তেল আবিব, দুবাই, দাম্মাম ও রিয়াদে ফ্লাইট স্থগিত করেছে এবং ইরান, ইরাক, ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহার করবে না। ডাচ গণমাধ্যম এনওএসকে দেওয়া বক্তব্যে সংস্থাটি জানায়, তারা এ বিষয়ে নেদারল্যান্ডস সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনস ও কানাডার এয়ার কানাডা-ও তেলআবিবগামী ফ্লাইট বাতিল করেছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে মিসাইল ও ড্রোন হামলার ঝুঁকি বেসামরিক বিমান চলাচলের জন্য বড় হুমকি হয়ে উঠছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় ইরান প্রায় চার ঘণ্টার জন্য তাদের আকাশসীমা বন্ধ রাখে, যার ফলে বিশ্বজুড়ে বহু ফ্লাইট ব্যাহত হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা