শ্বশুরবাড়ির উপহারে দিতে হবে কর – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৩ জানুয়ারি, ২০২৬
৫:৫৩ পূর্বাহ্ণ
96 ভিউ

শ্বশুরবাড়ির উপহারে দিতে হবে কর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬ | ৫:৫৩ 96 ভিউ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) উপহার বা দানের ওপর কর আরোপের বিধানে সাম্প্রতিক সময়ে কিছু পরিবর্তন এনেছে। নতুন এই সংশোধনের ফলে কোন ক্ষেত্রে উপহার করের আওতায় পড়বে আর কোন ক্ষেত্রে কর দিতে হবে না—তা জানা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যাদের উপহার পেলে কর বসবে না চার ধরনের সম্পর্কের ক্ষেত্রে উপহার বা দান করলে কোনো কর বসবে না। যারা পাবেন, তাদেরও কর দিতে হবে না। বিনা দ্বিধায় টাকাপয়সা, স্থাবর-অস্থাবর সম্পত্তি দেওয়া যাবে। এই চার শ্রেণিতে আছেন যারা, তারা হলেন ১. স্বামী-স্ত্রী, ২. মাতা-পিতা, ৩. ছেলে-মেয়ে এবং ৪. ভাই-বোন। বহু দিন ধরে স্বামী-স্ত্রী, মাতা-পিতা, ছেলে-মেয়েকে দান করলে তা করমুক্ত আছে। চলতি অর্থবছর থেকে করমুক্ত দান বা উপহারের আওতায় স্বামী-স্ত্রী, মাতা-পিতা ও সন্তানের পাশাপাশি আপন ভাই ও বোনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মানে, আপন ভাই-বোন নিজেদের সহোদরকে দান করলে তা করমুক্ত থাকবে। এই উদ্যোগের ফলে আপন ভাই-বোন টাকা দিলে তাতে কর দিতে হবে না। প্রবাসী বাংলাদেশিরা অনেক সময় নিজেদের ভাই-বোনের ব্যাংক হিসাবে টাকা পাঠান। তাদের দামি উপহারও দেন। প্রবাসী শ্রমিকদের অনেকেই রেমিট্যান্সের অর্থ নিজেদের ভাই-বোনের ব্যাংক হিসাবে পাঠান। কিন্তু রেমিট্যান্সের অর্থ করমুক্ত থাকলেও বিষয়টি পরিষ্কার ছিল না। এবার তা পরিষ্কার করা হলো। আয়কর আইন অনুসারে, পাঁচ লাখ টাকার বেশি যেকোনো লেনদেন ব্যাংকিং চ্যানেলে হতে হবে। শুধু টাকাপয়সা নয়, পারিবারিক জমি, ফ্ল্যাটসহ স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তরও আরও সহজ হবে। কারণ, দান বা উপহারের মধ্যে স্থাবর-অস্থাবর সম্পত্তিও আছে। যাদের উপহারে কর দিতে হবে শ্বশুরবাড়ি থেকে টাকাপয়সা, গয়না, জমি-ফ্ল্যাট ইত্যাদি উপহার হিসেবে পেলে কর বসবে। কেননা, উপহার বা দানের আওতায় করমুক্ত রাখার তালিকায় তাঁদের নাম নেই। শ্বশুর-শাশুড়ি, শ্যালক-শ্যালিকাসহ শ্বশুরবাড়ির লোকজন টাকাপয়সা উপহার দিলে, তা করের আওতায় আসবে। মোদ্দাকথা, স্বামী-স্ত্রী, মাতা-পিতা, ছেলে-মেয়ে, আপন ভাই-বোন—এই চার ধরনের সম্পর্ক ছাড়া যে কারও কাছ থেকে উপহার পেলে তাতে কর বসবে। অভিযোগ আছে, অনেকের কর নথিতে শ্বশুরবাড়ি থেকে উপহার হিসেবে অনেকে সম্পদ দেখিয়ে দেন। যিনি উপহার দেন, তিনি তার কর নথিতে এমন সম্পদ হস্তান্তরের তথ্য দেন না। অবৈধ উপায়ে উপার্জিত অর্থসম্পদ এভাবে দেখানো হতে পারে। তাই কারা দান করল বা উপহার দিল, তা করের আওতায় আসবে না, তা ঠিক করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কীভাবে রিটার্ন দেখাবেন এনবিআর সূত্রে জানা যায়, মা-বাবা, ভাই-বোন ও স্ত্রী-সন্তান ছাড়া যে কারও কাছ থেকে উপহার পেলে বছর শেষে তা আয়কর রিটার্নে দেখাতে হবে এবং করও দিতে হবে। আবার উপহারদাতাকেও তার আয়কর রিটার্নে উপহার দেওয়ার বিষয়টি জানাতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন