এনআইডি সংগ্রহ ও উপহার নিষিদ্ধ – বর্ণমালা টেলিভিশন

এনআইডি সংগ্রহ ও উপহার নিষিদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬ | ৫:৪৯ 57 ভিউ
গণভোট ও সংসদ নির্বাচনে ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ এবং কাউকে উপহার, অনুদান বা চাঁদা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া নিষিদ্ধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসব কথা উল্লেখ করেছে ইসি। এদিকে এনআইডির তথ্য সংশোধন কার্যক্রম আগামী ২৫ জানুয়ারি থেকে চালু করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিয়ে ইসিতে পালটাপালটি অভিযোগ করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। সম্প্রতি বিএনপি অভিযোগ করেছে, জামায়াতে ইসলামীর নেতাকর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি, মোবাইল নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। অপর দিকে, জামায়াতের অভিযোগ, বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, যা আচরণবিধিমালার লঙ্ঘন। দুই দলের এমন পালটাপালটি অভিযোগের মধ্যে নির্বাচন কমিশন এ বিজ্ঞপ্তি জারি করেছে। ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনি প্রচারণার আড়ালে কিছু ব্যক্তি কর্তৃক ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং এনআইডি সংগ্রহের বিষয়টি নজরে এসেছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ অনুযায়ী, অন্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বহন কিংবা হস্তান্তর করা যাবে না। এতে আরও বলা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫’র বিধি-৪ অনুযায়ী, কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কেউ নির্বাচনি এলাকায় বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে কোনো প্রকার চাঁদা, অনুদান বা উপহার প্রদান করতে বা প্রদানের প্রতিশ্রুতি দিতে পারবেন না। এসব কার্যক্রম বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ইসি সব নাগরিক ও সংগঠনকে উল্লিখিত কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। এনআইডি সংশোধন : জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, গণভোট ও সংসদ নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করতে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আগামী ২৫ জানুয়ারি তা আবার পুরোদমে চালু করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার