টাকা কম পাওয়ায় ফের ডাকাতির হুমকি ডাকাত দলের – বর্ণমালা টেলিভিশন

টাকা কম পাওয়ায় ফের ডাকাতির হুমকি ডাকাত দলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ | ৬:৫৯ 96 ভিউ
আড়াইহাজারে স্থানীয় এক মাছ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করার পর টাকা কম পাওয়ায় ফের ডাকাতির করার হুমকি দিয়ে গেছে। শুক্রবার রাত দেড়টার দিকে ফতেপুর ইউনিয়নের মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম সিরাজের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, শুক্রবার রাত দেড়টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হানা দেয়। ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। ডাকাত দল একে একে ঘরের সাতটি দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে রাখে। তাদের মুখোশ পরা ছিল। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ডাকাতদের ধারালো অস্ত্র ও পিস্তল ঠেকিয়ে পরিবারের লোকজনকে জিম্মি করার ঘটনা। ভিডিওতে পরিবারের লোকজনকে গালাগাল ও প্রাণে মেরে ফেলার হুমকির শব্দ শোনা যায়। পরে ডাকাতরা নগদ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুটে নেয়। ডাকাত দল টাকা কম পাওয়ায় সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলামকে পিটিয়ে আহত করে। এমনকি, এই বাড়িতে ফের ডাকাতি করার হুমকি দেয়। আহত সাইফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন