উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী – বর্ণমালা টেলিভিশন

উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬ | ৫:৫৩ 96 ভিউ
উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী ববি ওয়াইনকে তার বাড়ি থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে জোর করে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলেছে ববির দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি)। দলটি জানিয়েছে, ববিকে কোথায় নেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দেশটিতে ভোট গ্রহণ হয়। এবার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। উগান্ডার সরকারি কর্তৃপক্ষ এখনও এ ঘটনার কোনো প্রতিক্রিয়া দেয়নি। ববি ওয়াইন, যিনি আগে জনপ্রিয় পপ তারকা ছিলেন, এখন দেশের শীর্ষ বিরোধী নেতা। নির্বাচনী প্রচারে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনিকে চ্যালেঞ্জ দিয়েছেন। আল-জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, এনইউপির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, সামরিক বাহিনী এবং নিরাপত্তা এজেন্টরা ববি ওয়াইনের বাড়িতে প্রবেশ করেছেন, তবে ববিকে বাস্তবে তুলে নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি। ভোটের পর ববি সামাজিক মাধ্যমে লিখেছেন, বৈধ ভোটারের চেয়ে অনেক বেশি ভোট গণনা করা হয়েছে। এ বিষয়ে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা