পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬ | ৫:৪৮ 99 ভিউ
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক খালে পড়ে যাওয়ায় এক পরিবারের ১৪ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর ডনের। পুলিশ জানিয়েছে, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন, যার মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী। খারাপ আবহাওয়া এবং চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে ট্রাকটি খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকায় খালে পড়ে যায়। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সবাই শ্রমজীবী এবং বান্নু থেকে খুশাব শহরের কাজের উদ্দেশ্যে আসছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি, এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ নিহত ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা