সপ্তাহের শুরুতে বড় দর পতন – বর্ণমালা টেলিভিশন

সপ্তাহের শুরুতে বড় দর পতন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ January, ২০২৬ | ৬:০১ 201 ভিউ
টানা কয়েক সপ্তাহের অস্থিরতা কাটিয়ে গেল তিন সপ্তাহে কিছুটা স্বস্তি এসেছিল বিনিয়োগকারীদের মাঝে। ছয় দিন সূচক কমার বিপরীতে সাত দিন বেড়েছিল। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছিল ১৬৭ পয়েন্ট। তবে চলতি সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকাল রোববার সূচকটি হারিয়েছে প্রায় ৫৯ পয়েন্ট। প্রধান শেয়ারবাজার ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩ কোম্পানির শেয়ারের মধ্যে গতকাল মাত্র ৩২টির দর বেড়েছে, বিপরীতে ২৯৭টি দর হারিয়েছে, অপরিবর্তিত বাকি ২৪টির দর। একই চিত্র ছিল মিউচুয়াল ফান্ড খাতে। লেনদেন হওয়া ৩৪ ফান্ডের মধ্যে ১৪টির দর কমেছে, বেড়েছে মাত্র চারটির। লেনদেনের এমন দশায় সাধারণ বিনিয়োগকারীদের কপালে ভাঁজ পড়েছে। অবশ্য বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, এখনই উদ্বেগের কিছু দেখছেন না তারা। গত কিছু দিনে কিছু শেয়ারের দরবৃদ্ধির পর মুনাফা তুলে নিতে শেয়ার বিক্রি বেড়েছে। এতে দর হারিয়েছে বেশির ভাগ শেয়ার। গতকাল সব খাতেই দর পতন হয়েছে। তবে ব্যাংক খাতের দর পতনে সূচক কমেছে বেশি, প্রায় ২৮ পয়েন্ট। শেয়ারদরের নিম্নমুখী ধারায় লেনদেনও প্রায় ১৭ কোটি টাকা কমে ৪১২ কোটি টাকায় নেমেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন