সরকারি অনুদানের সিনেমায় রাজ-মিম জুটি – বর্ণমালা টেলিভিশন

সরকারি অনুদানের সিনেমায় রাজ-মিম জুটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ | ৮:১৯ 95 ভিউ
২০২৪–২৫ অর্থবছরে সরকারি অনুদান হিসেবে ৭৫ লাখ টাকা পাওয়া সিনেমা ‘জীবন অপেরা’তে অভিনয়ের বিষয়ে আলোচনা চলছে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের সঙ্গে। এর আগে ‘পরাণ’ সিনেমায় এই দুই তারকার অভিনয় ও রসায়ন দর্শকদের মধ্যে দারুণ প্রশংসা কুড়িয়েছিল। তবে এখনো পর্যন্ত সিনেমাটি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। শরিফুল রাজ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে ঠিকই, কিন্তু সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। শুটিংয়ের সময়সূচি ও অন্যান্য প্রস্তুতি শেষ হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান তিনি। এদিকে সম্প্রতি মিম তার ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেন, যেখানে ওই ব্যক্তির মুখ দেখা যায় না—পেছন ফিরে দাঁড়িয়ে থাকা একজন পুরুষকে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?’ এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করছেন, ছবির মানুষটি শরিফুল রাজ। আবার কেউ কেউ আরিফিন শুভর নামও উল্লেখ করেছেন। তবে অধিকাংশ মন্তব্যেই বলা হয়েছে, এই লুক ও স্টাইল রাজ ছাড়া আর কারও হওয়ার সম্ভাবনা কম। ভক্তদের ধারণা, এই পোস্টের মাধ্যমে ‘জীবন অপেরা’ সিনেমারই ইঙ্গিত দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য যে, পরিচালক আলভী আহমেদের লেখা ‘জীবন অপেরা’ নামে একটি উপন্যাস আগেই প্রকাশিত হয়েছে। গল্পে কেন্দ্রীয় চরিত্র রফিকের দুই ভিন্ন জীবনের যাতায়াত এবং তার প্রথম প্রেম শারমিনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। বাস্তবতা ও কল্পনার মিশেলে রচিত এই উপন্যাসে প্রেম, অনুভূতি ও মানবিক সিদ্ধান্তের নানা দিক ফুটে উঠেছে। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি মূলধারার দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে। নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টদের আশা, অনুদানের পাশাপাশি ব্যক্তিগত বিনিয়োগ যুক্ত করে সিনেমাটিকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কাঠামোয় উপস্থাপন করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গৃহায়নমন্ত্রী ফুটপাত থেকে আইসিইউ, পরিচয়হীন এক নারীর বেঁচে থাকার লড়াই চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা