চীন-রাশিয়ার জাহাজের দিকে ইঙ্গিত করে গ্রিনল্যান্ড চাইলেন ট্রাম্প – বর্ণমালা টেলিভিশন

চীন-রাশিয়ার জাহাজের দিকে ইঙ্গিত করে গ্রিনল্যান্ড চাইলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ | ৬:৩৫ 97 ভিউ
ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ডে বিশেষ দূত নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। ট্রাম্পের এমন দাবি কোপেনহেগেনের সঙ্গে নতুন করে উত্তেজনার প্রেক্ষাপট তৈরি করেছে। গত জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন, নিরাপত্তাজনিত কারণে সম্পদসমৃদ্ধ এই স্বায়ত্তশাসিত ভূখণ্ডটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন। এমনকি তা দখলে নিতে শক্তি প্রয়োগের সম্ভাবনাও তিনি নাকচ করেননি। রোববার লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। এতে ডেনমার্ক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে। সোমবার ফ্লোরিডার পাম বিচে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার। খনিজ সম্পদের জন্য নয়।’ ডোনাল্ড ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের উপকূলের দিকে তাকালেই দেখা যাবে, সব জায়গায় রাশিয়া ও চীনের জাহাজ। তাই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য এটি দরকার। এটি পেতেই হবে। জেফ ল্যান্ড্রি এই উদ্যোগে নেতৃত্ব দিতে আগ্রহী। নিয়োগের পরপরই ল্যান্ড্রি ঘোষণা দেন তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে কাজ করবেন। সোমবার ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন এক যৌথ বিবৃতিতে বলেন, গ্রিনল্যান্ড অন্য কারো নয়। এটি শুধু স্থানীয় বাসিন্দাদের। বিবৃতিতে তারা বলেন, ‘আপনি অন্য কোনো দেশ দখলে নিতে পারেন না। আমরা আমাদের যৌথ ভূখণ্ডের অখণ্ডতার প্রতি সম্মান প্রত্যাশা করি।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা