‘ব্যথা’ নিয়ে হাজির হলেন বাপ্পা মজুমদার – বর্ণমালা টেলিভিশন

‘ব্যথা’ নিয়ে হাজির হলেন বাপ্পা মজুমদার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ | ৫:৪৯ 107 ভিউ
কাব্যিক আবেগ আর মেলানকোলি সুরে সাজানো তুন গান ‘এই ব্যথা’ নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। গানটির কথার রচয়িতা মাহি ফ্লোরা, সুর করেছেন এহসান রাহি, এবং সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর আয়োজনে এর ভিডিও নির্মাণের কাজ করেছেন শুভব্রত সরকার। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনে গানটির প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন বাপ্পা মজুমদারসহ গীতিকার ও সুরকার তরুণ মুন্সী, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোর দাসসহ সঙ্গীতাঙ্গনের অনেকে। গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘অনেকদিন পরে এমন আয়োজন করতে পারছি, তাই আনন্দিত। টিমের প্রত্যেকেই নিজের সেরাটা দিয়েছে। আরো বিশেষ ব্যাপার হলো, আজ আমার বড় কন্যার জন্মদিন—এমন দিনে গানটির প্রকাশ আমাকে মুগ্ধতার অন্য জগতে নিয়ে গেছে। ভিডিওটি আমাদের দেশে একেবারেই নতুন ধরনের, যা শ্রোতাদের জন্য ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করি।’ ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘‘বাপ্পা দা’র ‘এই ব্যথা’ প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। আশা করি গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে।’’ গানটির ভিডিও ডিএমএস-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। পাশাপাশি এটি দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?