প্রথম সারির নায়িকারাও আমার থেকে কম টাকা কামায় : সোফী – বর্ণমালা টেলিভিশন

প্রথম সারির নায়িকারাও আমার থেকে কম টাকা কামায় : সোফী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৫ | ৭:০৯ 66 ভিউ
বলিউড অভিনেত্রী ও গায়িকা সোফী চৌধুরী। বড় পর্দায় তাকে খুব একটা দেখা যায় না, হাতেগোনা কয়েকটি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। ঝুলিতে নেই কোনো বড় হিট সিনেমা। তবুও তার বিলাসবহুল জীবনযাপন, নামী ব্র্যান্ডের পোশাক আর হাই-প্রোফাইল পার্টিতে নিয়মিত উপস্থিতি প্রায়ই সাধারণ মানুষের কৌতূহলের কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি উদয়পুরে এক রাজকীয় বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সোফী, যেখানে পারফর্ম করেছিলেন বিশ্বখ্যাত গায়িকা জেনিফার লোপেজ। সেই অনুষ্ঠানে সোফীর উপস্থিতি দেখে নেটিজেনদের একাংশ তাকে কটাক্ষ করতে শুরু করেন। প্রশ্ন ওঠে তার আয়ের উৎস নিয়ে। সোশ্যাল মিডিয়ায় কেউ প্রশ্ন করেন, “একটা ছবিতেও তো দেখা যায় না, তাহলে করেনটা কী?” আবার কেউ মন্তব্য করেন, “ছবি নেই, এদিকে এত টাকা আসে কোথা থেকে?” টানা এমন নেতিবাচক মন্তব্য ও কটাক্ষে আর চুপ থাকতে পারেননি সোফী। সটান উত্তর দিয়ে নিজের আয়ের উৎস এবং ক্যারিয়ার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই তারকা। সোফী বলেন, “১৭ বছর ধরে আমি গানের অনুষ্ঠান করছি। আর দেশের এক নম্বর মহিলা সঞ্চালিকা (হোস্ট) আমি। বিভিন্ন করপোরেট অনুষ্ঠান, বিয়েবাড়ি বা লাইভ অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আমাকে ডাকা হয়।” বলিউডে টিকে থাকার লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “বলিউডে যে পরিমাণ প্রতিযোগিতা তা সবার জানা। একজন নায়িকার জমি শক্ত করতে অনেক সময় লেগে যায়।” তবে সোফীর সবচেয়ে বড় দাবিটি ছিল তার রোজগার নিয়ে। তিনি স্পষ্ট জানান, সিনেমার পর্দায় তাকে কম দেখা গেলেও উপার্জনের দিক থেকে তিনি পিছিয়ে নেই। সোফীর ভাষ্যমতে, “বলিউডের অনেক প্রথম সারির নায়িকারাও অত রোজগার করেন না, যত রোজগার আমি করি।”

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?