নিরাপদ নগরীর দাবিতে শিল্পকলায় একশনএইডের বিশেষ প্রদর্শনী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ November, ২০২৫
৭:৪৪ am
100 ভিউ

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

নিরাপদ নগরীর দাবিতে শিল্পকলায় একশনএইডের বিশেষ প্রদর্শনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ November, ২০২৫ | ৭:৪৪ 100 ভিউ
নারী ও কন্যাশিশুদের জন্য একটি নিরাপদ নগরী গড়ে তোলার জোরালো দাবিতে ১৬ দিনব্যাপী জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ প্রচারাভিযান শুরু করেছে একশনএইড বাংলাদেশ। বিশ্বজুড়ে পালিত এই ক্যাম্পেইনের অংশ হিসেবে বুধবার ‘নিরাপদ নগরী, নির্ভয় নারী’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘স্টোরিজ অফ কারেজ’ শীর্ষক এক জীবন্ত আউটডোর পারফরম্যান্স ও ইনস্টলেশন সিরিজ। এই প্রদর্শনীতে নারীদের সাহস ও প্রতিকূলতা মোকাবিলার গল্পগুলো তুলে ধরা হয়। এরপর চিত্রশালা মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘একোজ অফ হার লাইফ’ নামে একটি শক্তিশালী ইনডোর নাটক। নাটকটিতে গণপরিবহন, পাবলিক স্পেস এবং সেবাপ্রতিষ্ঠানে নারীদের দৈনন্দিন হয়রানি ও নিরাপত্তাহীনতার বাস্তব চিত্র তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের গভীরভাবে নাড়া দেয়। নগরীতে অনলাইন ও অফলাইনে নারীরা কেমন নিরাপদ আছেন সে বিষয়টি তুলে ধরেন একশনএইড বাংলাদেশ-এর উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি টিমের লিড মরিয়ম নেছা। নাটক মঞ্চায়নের ফাঁকে অনুষ্ঠিত ইন্টারেক্টিভ আলোচনা অধিবেশনে বক্তারা নারীর প্রতি সহিংসতা কমাতে আইনের কঠোর প্রয়োগ, জেন্ডার-সংবেদনশীল নগর পরিকল্পনায় সংস্কার এবং সামাজিক নৈতিকতার উন্নয়নের ওপর জোর দেন। বক্তারা পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে শিক্ষা পাঠক্রমে সচেতনতা অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন। জেন্ডার-সংবেদনশীল নগর পরিকল্পনা গ্রহণ করে পাবলিক স্পেস ও গণপরিবহনকে নারীবান্ধব করার অঙ্গীকার করেন। হয়রানির অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়েও জোর দেওয়া হয়। নারীর জন্য নিরাপদ নগরী নিশ্চিত করতে প্রশাসন, নীতি ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য বলে মনে করেন বক্তারা। নিরাপদ নগরী ক্যাম্পেইনের আওতায় একশনএইড বাংলাদেশ-এর পরিচালিত গবেষণার তথ্য উল্লেখ করে কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির জানান, “আমাদের গবেষণায় দেখা গেছে, ২০২১ ও ২০২২ সালে অনলাইনে নারীর প্রতি সহিংসতা ৬৩ শতাংশ হয়েছে। এর কারণে ৪২ শতাংশ নারী তাদের অনলাইন উপস্থিতি কমিয়ে দিয়েছে। এছাড়া, ৬৩ শতাংশ নারী ভয় বা আশঙ্কা নিয়ে বাইরে বের হন এবং গণপরিবহনে ২২ শতাংশ নারী হয়রানির শিকার হন। এই তথ্যগুলো প্রমাণ করে যে নারীরা অনলাইন বা অফলাইন কোনও ক্ষেত্রেই সম্পূর্ণ নিরাপদ নয়।” তিনি আরও বলেন, “সহিংসতা অব্যাহত থাকার প্রধান কারণ হলো প্রশ্রয় এবং জবাবদিহিতার অভাব।” তিনি এক্ষেত্রে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সহযোগী হিসেবে সহিংসতার বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানিয়া হক সহিংসতা বাড়ার পেছনে ‘কালচারাল ভায়োলেন্স’ এবং সমাজে এর গ্রহণযোগ্যতাকে দায়ী করেন। তিনি বলেন, ‘নীরব সাক্ষী’ না হয়ে নগর কমিউনিটিকে হয়রানির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেন, “পুরুষ ও ছেলেদের ইতিবাচক সংস্কারের মাধ্যমে সহযোগী হিসেবে না রাখতে পারলে সহিংসতা কমবে না। সরকার ও নাগরিক সমাজকে মিলে প্রতিরোধমূলক (Prevention) কাজে মনোযোগ দিতে হবে।” অন্যদিকে, ডিএনসিসি-এর প্রধান নগর পরিকল্পনাবিদ এস এম শফিকুর রহমান নগরীর নকশায় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে জেন্ডার-সংবেদনশীল পরিকল্পনা গ্রহণের অঙ্গীকার করেন। ডিএমপি-এর উপ-পুলিশ কমিশনার মোছাঃ ফারহানা ইয়াসমিন দ্রুত রিপোর্ট করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং থানায় নারী পুলিশদের জনবল বাড়ানোর পাশাপাশি তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে সহিংসতার শিকার নারীদের সহায়তা নিশ্চিত করতে হবে। আলোচনায় অংশ নিয়ে ইউএনডিপি-এর জেন্ডার টিম লিড শারমিন ইসলাম গণপরিসরে সিসিটিভি নজরদারি জোরদার এবং জেন্ডার বাজেট বৃদ্ধি করতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “বিচারহীনতা সংস্কৃতির কারণেই সহিংসতা বাড়ছে, তাই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে প্রচলিত পাঠক্রমে জেন্ডার সংবেদনশীলতা অন্তর্ভুক্ত করা জরুরি।” এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা ফখরুল আরেফিন খান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী পরিচালক জেসমিন আরাসহ সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক, নগর পরিকল্পনাবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই ১৬ দিনব্যাপী প্রচারাভিযান একশনএইড বাংলাদেশ-এর নিরাপদ নগরী ক্যাম্পেইনের অংশ। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন শহরে স্থানীয় পর্যায়েও বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে, যা সহিংসতা মোকাবিলায় একটি টেকসই আন্দোলন গড়ে তুলতে সহায়তা করবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন