‘মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি – বর্ণমালা টেলিভিশন

‘মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫ | ১০:৫৩ 78 ভিউ
সদ্য শেষ হওয়া ‘মিস ইউনিভার্স’-এর রেশ কাটতে না কাটতেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার সহ-মালিক ও থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে। খবর : এপি বুধবার (২৬ নভেম্বর) থাইল্যান্ডের একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। জানা যায়, এর আগে, জাকরাজুততিপের বিরুদ্ধে প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (৩০ মিলিয়ন বাত) প্রতারণার অভিযোগ আনা হয়েছিল এবং ২০২৩ সালে তিনি জামিনে মুক্তি পান। মঙ্গলবার (২৫ নভেম্বর) ব্যাংককের একটি আদালতে তার হাজিরা দেওয়া কথা ছিল, কিন্তু অবশেষে হাজির হতে ব্যর্থ হন। ব্যাংকক দক্ষিণ জেলা আদালতের এক বিবৃতি অনুসারে, যেহেতু জাকরাজুততিপ তার অনুপস্থিতির বিষয়ে আদালতকে অবহিত করেননি, তাই তিনি পালিয়ে যাবেন বলে মনে করা হয়েছিল। আয়োজকদের ক্ষোভ ও যৌনতাবাদের অভিযোগসহ একাধিক কেলেঙ্কারির পর গত সপ্তাহে মিস ইউনিভার্স প্রতিযোগিতার পর্দা নেমেছে। তবে এবারের আসরে মিস মেক্সিকো বিজয়ী ঘোষণার পর নতুন করে ঝড় বয়ে যায় জাকরাজুততিপকে ঘিরে। তার মালিকানাধীন জেকেএন গ্লোবাল গ্রুপ প্রতিযোগিতাটির সহ-মালিক। আরও জানা যায়, জেকেএন-এ বিনিয়োগ-সংক্রান্ত বিষয়ে এই উদ্যোক্তার বিরুদ্ধে জালিয়াতি ও তথ্য গোপন করার অভিযোগ এনে মামলা করেন একজন প্লাস্টিক সার্জন। সেই মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দক্ষিণ ব্যাংককের সিভিল কোর্ট। এ ছাড়া নতুন করে আগামী ২৬ ডিসেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, একসময় মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি ছিল ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন। ২০২২ সালে অ্যান জাকাপং জাকরাজুততিপের জেকেএন গ্লোবাল গ্রুপ এটি ২০ মিলিয়ন ডলারে কিনে নেয় এবং পরে অর্ধেক শেয়ার ১৬ মিলিয়ন ডলারে মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএর কাছে বিক্রি করে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?