টিভি পর্দায় রুক্মিনি মিত্র – বর্ণমালা টেলিভিশন

টিভি পর্দায় রুক্মিনি মিত্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ | ৯:১৫ 75 ভিউ
প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ২৮ নভেম্বর বড় পর্দায় আসছে রুক্মিনি মৈত্র ও চিরঞ্জিৎ চক্রবর্তী অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’। কিন্তু মুক্তির আগেই যেন চমকে দিলেন রুক্মিনি! রুপালি পর্দায় আবির্ভাবের আগে হঠাৎই ছোট পর্দায় হাজির হয়ে নতুন করে দর্শক মাতাতে চলেছেন এই সুন্দরী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সিনেমার প্রচারণার অংশ হিসেবে তিনি আসছেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে।সঞ্চালক রচনা ব্যানার্জির এই শো-তে রুক্মিনির উপস্থিতি মানেই বাড়তি বিনোদন। জানা যায়, আগামী রোববার জি বাংলায় সম্প্রচারিত হবে এই বিশেষ পর্বটি। নাচে-গানে ও আড্ডায় জমজমাট এই পর্বে রুক্মিনির সঙ্গে আরও অংশ নিচ্ছেন স্নেহা দাস, অনিন্দিতা রায়চৌধুরী, ঋতব্রতা দে এবং সংঘমিত্রা তালুকদারের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীরা। ইতোমধ্যেই শো-এর একটি প্রোমো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বেশ মজার এক দৃশ্য। রুক্মিনির আবদারে কানে হেডফোন লাগিয়ে খেলার দ্বিতীয় রাউন্ডে অংশ নিচ্ছেন রচনা ব্যানার্জি। ইন্ডাস্ট্রির একজন সিনিয়র অভিনেত্রী হওয়া সত্ত্বেও রচনার এমন অমায়িক ও খেলাধুলার মানসিকতা মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে। উল্লেখ্য, গত ১২ নভেম্বর ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির ট্রেলার মুক্তি পায়। ট্রেলার দেখে শুরুতে অনেকেই অমিতাভ বচ্চনের ‘পিকু’ সিনেমার ছায়া অনুভব করলেও, গল্পের বাঁক বলছে ভিন্ন কথা। তবে ধারণা করা হচ্ছে, সিনেমাটি মুক্তির ঠিক আগ মুহূর্তে রুক্মিনির এই ছোট পর্দার উপস্থিতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?