প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি ‘আপাতত’ স্থগিত – বর্ণমালা টেলিভিশন

প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি ‘আপাতত’ স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৫ | ৭:৩০ 55 ভিউ
৩ দফা দাবিতে কর্মবিরতিতে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচি আপাতত স্থগিত হয়েছে। রোববার রাতে সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ। মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন, “শিক্ষকদের সঙ্গে আগামীকাল বিকেল ৫টায় অর্থ মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় পর্যন্ত কর্মবিরতির কর্মসূচি আপাতত স্থগিত। তবে অবস্থান কর্মসূচি চলবে।” শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিশিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দশম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতির ডাকে রোববার অনেক বিদ্যালয়েই পাঠদান বন্ধ ছিল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ৩ লাখ ৮৪ হাজার, আর শিক্ষার্থী এক কোটির মতো। তিন সপ্তাহ পরই তাদের বার্ষিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার