দিনে ১২ ঘণ্টা কাজ করেও ক্লান্তি নেই রাশমিকার! – বর্ণমালা টেলিভিশন

দিনে ১২ ঘণ্টা কাজ করেও ক্লান্তি নেই রাশমিকার!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ November, ২০২৫ | ৬:৩৭ 107 ভিউ
হিন্দি চলচ্চিত্র শিল্পে সীমিত কর্মঘণ্টা নিয়ে চলমান বিতর্ক থামছে না। নাগ অশ্বিনের ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েল এবং সন্দীপ রেড্ডির ‘স্পিরিট’ সিনেমা ছেড়ে দেওয়ার পর থেকে দীপিকা পাড়ুকোনকে ঘিরে এই আলোচনা জোরাল হয়। কেউ মনে করছেন এটা অত্যন্ত জরুরি আলোচনা, আবার কেউ মনে করছেন এই দাবি অবাস্তব। এবার এ নিয়ে মুখ খুললেন ‘থাম্মা’ ছবির পরিচালক আদিত্য সরপোতদার। নিউজ১৮–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তার ছবির নায়িকা রাশমিকা মান্দানা ক্লান্তির অভিযোগ না করেই টানা ১২ ঘণ্টা শুটিং করেন। ‘অনেক সময় ধরে নেওয়া হয় সবাই ২৪ ঘণ্টা কাজ করবে—এটা শরীর ও মন দুটোর ওপরই প্রভাব ফেলে। আমার মনে হয়, শুটিংয়ের ক্ষেত্রে ১২ ঘণ্টার শিফট খুবই যৌক্তিক ও বাস্তবসম্মত। তার বেশি করা ঠিক নয়’— বলেন আদিত্য। তিনি আরও যোগ করেন, ‘রাশমিকা ১২ ঘণ্টা কাজ করেন—কখনও বলেননি আমি ক্লান্ত। হয়তো তার ক্যারিয়ারের এমন এক পর্যায়ে আছেন যেখানে তিনি এটা পারছেন। কিন্তু এটা সবার ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।’ দীপিকার দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি নিয়ম সবার ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। দীপিকা এই বিতর্ক শুরু করেছেন, তাই বোঝা দরকার তিনি কেন ৮ ঘণ্টা দাবি করছেন। প্রেক্ষাপট না বুঝে সাধারণ মন্তব্য করা ঠিক নয়।’ পরিচালক জানান, অভিনেতাদের স্বাস্থ্যের বিষয়েও পরিচালককে সচেতন থাকতে হয়। তিনি উদাহরণ দেন অভিনেতা পরেশ রাওয়ালের কথা, ‘পরেশজি তখন অসুস্থ ছিলেন। তিনি ছবিটি করতে পারবেন না বলেছিলেন। আমরা বলেছিলাম—স্যার, আমরা কম সময়ে আপনার কাজ শেষ করব। শিল্পীর প্রতি দায়িত্ব তো আমাদের।’ এদিকে রাশমিকা আগেই বলেছেন, তিনি অতিরিক্ত কাজ করার প্রবণতায় ভোগেন, যা দীর্ঘমেয়াদে টেকসই নয়। ‘যেমন অফিসের ৯–৫ ঘণ্টা, আমরাও যদি সেই নিয়ম পাই ভালো হয়। কারণ পরিবার, ঘুম, ব্যায়াম—সবই দরকার ভবিষ্যতের জন্য। কিন্তু এখনও আমার সে নিয়ন্ত্রণ নেই’— প্রসঙ্গক্রমে বলেছিলেন রাশমিকা। বলা দরকার, দীপাবলি মৌসুমে মুক্তি পাওয়া ‘থাম্মা’ এখন পর্যন্ত ভারতে আয় করেছে ১২১.৮০ কোটি রুপির বেশি। ছবিতে আছেন আয়ুষ্মান খুরানা ও নওয়াজুদ্দিন সিদ্দিকী। এদিকে রাশমিকার পরবর্তী ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’, পরিচালক রাহুল রভীন্দ্রন। শুক্রবার মুক্তি পাচ্ছে তেলুগু এই চলচ্চিত্রটি। সূত্র: এনডিটিভি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ: আরাগচি ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’