হলিউডে নতুন প্রেমের গুঞ্জন – বর্ণমালা টেলিভিশন

হলিউডে নতুন প্রেমের গুঞ্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ | ৬:৫৬ 141 ভিউ
হলিউডে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী সোফি টার্নার ও ‘কোল্ডপ্লে’র ফ্রন্টম্যান ক্রিস মার্টিন। তাদের একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশিত হতেই ভক্তরা এখন কৌতূহলী—তারা কি নতুন তারকা জুটি হতে চলেছেন? ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সেপ্টেম্বরের শেষ দিকে কিংবা অক্টোবরের শুরুতে এই দুই তারকাকে একসঙ্গে গোপনে ডেট করতে দেখা গেছে। তাদের ঘনিষ্ঠতার সূত্রপাত কিন্তু অনেক আগের। ২০২০ সালে সোফির জন্মদিনে তার তৎকালীন স্বামী জো জোনাস তাকে চমকে দিতে ক্রিস মার্টিনের একটি ভিডিও বার্তা উপহার দিয়েছিলেন। সেই ভিডিওতে কোল্ডপ্লে গায়ক বলেন, ‘আমি ক্রিস, কোল্ডপ্লে থেকে। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, তোমার দিনটি দারুণ কাটুক।’ এরপর সোফির দিকে একটি চুমু ছুড়ে দেন তিনি। আবেগে আপ্লুত সোফি তখন বলেন, ‘আমি কিন্তু ক্যামেরার সামনে কাঁদব না।’ সময়ের পরিক্রমায় সম্পর্কের সমীকরণ বদলে গেছে। প্রায় আট বছর একসঙ্গে থাকার পর ক্রিস মার্টিন ও অভিনেত্রী ডাকোটা জনসনের বিচ্ছেদ ঘটে চলতি বছরের জুনে। এর আগে মার্টিনের সাবেক স্ত্রী ছিলেন গুইনেথ প্যালট্রো, যাদের দুটি সন্তান—অ্যাপল ও মজেস। অন্যদিকে, সোফি টার্নার ২০২৩ সালে জো জোনাসের সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। বিচ্ছেদের পর তিনি ব্রিটিশ অভিজাত পেরেগ্রিন পিয়ারসনের সঙ্গে সম্পর্কে জড়ান, যদিও সেটিও সেপ্টেম্বরের শেষ দিকে ভেঙে যায়। আর তার ঠিক পরের সপ্তাহেই ক্রিস মার্টিনের সঙ্গে সোফির সেই আলোচিত সাক্ষাৎ ঘটে। এ সম্পর্ক নিয়ে এখনো কেউ মুখ খোলেননি। সোফির প্রতিনিধি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন, আর মার্টিনের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?