তরুণদের লাইফস্টাইলে ডিজিটাল হাব – বর্ণমালা টেলিভিশন

তরুণদের লাইফস্টাইলে ডিজিটাল হাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ | ৫:৫৭ 81 ভিউ
বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এআই হাব হিসেবে বিশেষ পরিচিতি পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ। আইসিটিকে (এআই) কাজে লাগিয়ে এই প্ল্যাটফর্ম তারুণ্যের সৃষ্টি ও আত্মপ্রকাশের নতুন সম্ভাবনা উন্মোচন করেছে। গত বছর স্থানীয় অপারেটর এই প্ল্যাটফর্মের ঘোষণা করে। দ্রুতই তরুণ প্রজন্মের কাছে এই ডিজিটাল হাব সহযাত্রী হয়েছে। এখানে প্রযুক্তি শুধুই একটি মাধ্যম নয়, বরং স্বপ্নপূরণের সারথি। ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর পরিবেশের জন্য তরুণদের যোগ্য করে তুলতে নিজেদের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কয়েকটি টুলস নিয়ে এসেছে ডিজিটাল লাইফস্টাইল প্যাক রাইজ। যার এআই টুলসের মাধ্যমে কথা বলার দক্ষতা থেকে শুরু করে চাকরির উপযোগী সিভি তৈরি করা যায়। অগ্রসর ও সক্রিয় গ্রাহক নিয়ে এই প্ল্যাটফর্মের যাত্রা বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে নতুন প্রয়াস। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু বাড়তি সুবিধাই নয়, সৃজনশীল সহযোগী হিসেবে তরুণ প্রজন্মের নিজেদের স্বনির্ভর আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে কাজ করবে। নতুন প্রকাশ করা ফিচারের মধ্যে রয়েছে ভোকালাইজ, যা দেশীয় এআই স্পিকিং কোচ। এটি উচ্চারণ ও টোনকে পরিশীলিত করতে সহায়তা করছে। ফলে তরুণরা সাক্ষাৎকার, ক্লাস বা উপস্থাপনার আগে নিজেদের প্রস্তুত করে নিতে পারছেন। অন্যদিকে, রাইজের সিভি-রাইজার ফিচার কয়েক মিনিটের মধ্যে সিভি তৈরি করতে সক্ষম। অ্যাভাটারাইজ ফিচার ব্যক্তিত্ব ও স্টাইল অনুযায়ী ডিজিটাল অ্যাভাটার তৈরি করে। এই প্ল্যাটফর্মের এআই টুলস একসঙ্গে লক্ষাধিক গ্রাহককে নিজেদের প্রকাশে ও অনলাইনে তাদের পেশাদার উপস্থিতি তৈরিতে সহায়তা করে। বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশের তরুণরা শুধু কানেক্টিভিটিই নয়; বরং এমন সুযোগের খোঁজে, যা স্বপ্ন দেখতে, সাহসের সঙ্গে এগিয়ে যেতে ও ডিজিটাল স্পেসে নিজেদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে। উদ্যোক্তারা বলেন, উদ্ভাবিত প্যাকের মাধ্যমে প্রযুক্তিগত সেবার বাইরে গিয়ে এমন প্ল্যাটফর্ম তৈরি করেছি, যার মাধ্যমে এআইনির্ভর তরুণরা তাদের মেধা প্রকাশ করতে পারবেন। কারণ, যখন তরুণ প্রজন্ম জাগ্রত হয়, তখন পুরো দেশ এগিয়ে যায়। তরুণদের দক্ষতা উন্নয়নে এই প্ল্যাটফর্মের সামারাইজ, গ্রামারাইজ ও রিউরাইজ– তিনটি টুলসের মাধ্যমে পড়াশোনা ও লেখার কাজ দ্রুত ও সহজ হয়েছে। অন্যদিকে, শিক্ষার্থীর সময় বাঁচিয়ে কাজের মানোন্নয়নে সহায়ক হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা