নিউজ ডেক্স
আরও খবর
মব হামলায় ক্যাম্পাসছাড়া, পাননি প্রশাসনের সহায়তা: ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসীনের
ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি
রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪
ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি
কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট
ভুখা মিছিল শেষে শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা
২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা তাদের দাবির পক্ষে ভুখা মিছিল করতে না পেরে শহীদ মিনারে ফিরে গেছেন।
আজ রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় শিক্ষকরা মিছিল শুরু করেছিলেন।তবে হাইকোর্টের মাজার গেট সংলগ্ন রাস্তায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের আটকে দেয়।
সেই মৌমিতা আর নেই, গ্রেপ্তার আতঙ্কে জানাজায় আসবেন না বাবাসেই মৌমিতা আর নেই, গ্রেপ্তার আতঙ্কে জানাজায় আসবেন না বাবা
এ সময় শিক্ষকরা ‘দাবি মেনে নে, নয়তো বুকে বুলেট দে’, ‘৫ পার্সেন্ট দাবি মানি না, মানবো না’, ‘এক দুই তিন চার এই মুহূর্তে গদি ছাড়’ স্লোগান দেন। কিছুক্ষণ সংশ্লিষ্ট সড়ক অবরোধ করে রাখেন শিক্ষকরা। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের ঘেরাও করেন। ঘটনাস্থলে জলকামান ও সাজোয়ার যানও সতর্ক অবস্থায় রাখা হয়।
হাইকোর্টের মাজার গেট সংলগ্ন রাস্তায় আটকে থাকা অবস্থায় অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, সরকারকে বুঝতে হবে, একটি দল শিক্ষক ও সরকারের মধ্যে ফাটল সৃষ্টির মাধ্যমে সরকারকে বদনাম করতে চাইছে। আমাদের দাবি পূরণ হলে আমরা নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করব। এ সময় তিনি সকল শিক্ষককে শহীদ মিনারে ফিরে যেতে এবং শান্তিপূর্ণ অবস্থায় দাবি আদায়ের প্রতি আহ্বান জানান।
শিক্ষকদের ভুখা মিছিল আটকে দিয়েছে পুলিশ, পরিস্থিতি উত্তপ্তশিক্ষকদের ভুখা মিছিল আটকে দিয়েছে পুলিশ, পরিস্থিতি উত্তপ্ত
এর আগে বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ানোর বিষয়ে দেওয়া অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেন এমপিওভুক্ত শিক্ষকরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে বিকাল সাড়ে তিনটায় তারা ভুখা মিছিল বের করেন জাতীয় শহীদ মিনার থেকে। কিন্তু পুলিশি বাধায় তা করতে পারেননি শিক্ষকরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]