আগামী বছর ঈদ কবে, জানা গেল – বর্ণমালা টেলিভিশন

আগামী বছর ঈদ কবে, জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫ | ৬:৪২ 88 ভিউ
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। অর্থাৎ বাংলাদেশে হতে পারে পরদিন ২০ ফেব্রুয়ারি। দেশটির অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, আগামী বছর ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যাবে ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার। তবে ওইদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে। ফলে সে সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে। এ কারণে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবারই রমজানের প্রথম দিন ধরা হচ্ছে। আল-জারওয়ান আরও বলেন, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন এবং শুক্রবার ২০ মার্চ হবে শাওয়াল মাসের প্রথম দিন তথা ঈদুল ফিতর। সেই অনুযায়ী, বাংলাদেশে ঈদ হতে পারে ২১ মার্চ। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি, যারা ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখার চেষ্টা করবে। ইসলামিক মাসগুলো নির্ধারিত হয় হিজরি চন্দ্রপঞ্জিকা অনুযায়ী, যা পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের ১২ মাসব্যাপী আবর্তনের উপর ভিত্তি করে তৈরি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের রমজানে রোজার সময়সীমা অঞ্চলভেদে ভিন্ন হবে। রমজানের শুরুর দিকে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতসহ অনেক আরব দেশে রোজার সময় প্রায় ১২ ঘণ্টা হবে। মাসের শেষ দিকে তা ধীরে ধীরে ১৩ ঘণ্টার কাছাকাছি পৌঁছাবে। সূত্র: আল-আরাবিয়া

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ‎আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ২ যুবক নিহত বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি