এ বছর ইরানে এক হাজারেরও বেশি বন্দির মৃত্যুদণ্ড কার্যকর – বর্ণমালা টেলিভিশন

এ বছর ইরানে এক হাজারেরও বেশি বন্দির মৃত্যুদণ্ড কার্যকর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৫ | ৮:২১ 73 ভিউ
নিরাপত্তা কর্মী ও এক ধর্মগুরুকে হত্যার দায়ে ইসরায়েলের সঙ্গে 'যোগাযোগ থাকার' অভিযোগে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান শনিবার এই খবর নিশ্চিত করেছে। মিজানের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ছয়জন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের খোররামশহরে বোমা হামলা ও সশস্ত্র আক্রমণের সঙ্গে জড়িত ছিলেন। এসব হামলায় চারজন নিরাপত্তা কর্মী নিহত হন। তেহরানের দাবি, এই ছয়জন স্থানীয় আরব জাতিগোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য ছিলেন। অন্যদিকে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অপর ব্যক্তি হলেন সামান মোহাম্মাদি খিয়ারেহ, যিনি স্থানীয় কুর্দি সম্প্রদায়ের সদস্য। তাকে ২০০৯ সালে কুর্দিস্তান প্রদেশের সানানদাজ শহরে সরকারপন্থী সুন্নি ধর্মগুরু মামুস্তা শেখ আল-ইসলামকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। বার্তাসংস্থা মিজান এই ব্যক্তিদের ইসরায়েলের সঙ্গে যোগাযোগ থাকার দাবি করলেও, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরান সরকার প্রায়শই অভ্যন্তরীণ বিরোধিতা দমনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ আনে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০২৫ সালে এখন পর্যন্ত ইরান এক হাজারেরও বেশি বন্দিকে মৃত্যুদণ্ড দিয়েছে, যা গত ১৫ বছরে দেশটিতে সর্বোচ্চ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা