নিউজ ডেক্স
আরও খবর
সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে
পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার
ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা
মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের
বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার
বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্টা
বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক
দেশে স্মারক রৌপ্য মুদ্রার দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই হিসাবে প্রতিটি মুদ্রার দাম দুই হাজার ৫০০ টাকা বাড়িয়ে ১১ হাজার টাকা পুনঃ নির্ধারণ করা হয়েছে। যা এতদিন ছিল ৮৫০০ টাকা।
নতুন এই দাম আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে রৌপ্যের দাম বৃদ্ধির প্রেক্ষিতে স্মারক রৌপ্য মুদ্রার দাম বৃদ্ধি করা হয়েছে।
বাজারে ১১টি স্মারক রৌপ্য (ফাইন সিলভার) মুদ্রা রয়েছে। এ দিকে রৌপ্য মুদ্রার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে স্মারক স্বর্ণ মুদ্রার দাম। প্রতিটি বক্সসহ স্বর্ণ মুদ্রার কিনতে গুনতে হবে এক লাখ ৭০ হাজার টাকা।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম তিন হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দুই হাজার ২২৮ টাকায় কেনা-বেচা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]