অর্থবছরের প্রথম ২ মাসে বড় ধরনের রাজস্ব ঘাটতি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫
৭:৩৭ পূর্বাহ্ণ
93 ভিউ

অর্থবছরের প্রথম ২ মাসে বড় ধরনের রাজস্ব ঘাটতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:৩৭ 93 ভিউ
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ হয়নি। রাজস্ব আদায় ব্যাহত হওয়ার পেছনে অভ্যন্তরীণ অস্থিরতা দায়ী বলে শোনা যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, জুলাই–আগস্টে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছিল ৬১ হাজার কোটি টাকা। তবে আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। অর্থাৎ, নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এ সময়ে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা কম রাজস্ব উঠেছে। প্রতিবেদন অনুযায়ী, জুলাই–আগস্টে সর্বাধিক রাজস্ব এসেছে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে—২২ হাজার ৪৩৭ কোটি টাকা। এ ছাড়া কাস্টমস খাতে আদায় হয়েছে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা এবং আয়করে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা। এর আগে গত মে ও জুনে এনবিআরের আন্দোলনের কারণে রাজস্ব আদায় ব্যাহত হয়েছিল। আন্দোলন শেষে স্বাভাবিক পরিস্থিতি ফিরায় চলতি অর্থবছরে কাঙ্ক্ষিত গতি প্রত্যাশিত ছিল। কিন্তু তা হয়নি। এনবিআরের একাধিক কর্মকর্তা জানান, আন্দোলনের পর সংস্থাটিতে এখনও অস্থিরতা বিরাজ করছে। বরখাস্ত ও বদলির আতঙ্কে কর্মকর্তারা মনোযোগ হারাচ্ছেন, রাজস্ব আদায়ে যার প্রভাব পড়ছে। তবে আমদানি হ্রাস, ব্যবসায়িক স্থবিরতা এবং প্রশাসনিক দুর্বলতার কারণেও রাজস্ব ঘাটতি বাড়ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন