চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫
১১:২৫ অপরাহ্ণ
101 ভিউ

আরও খবর

ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর……

যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক

ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি

জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায়

আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’

সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে

চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:২৫ 101 ভিউ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে দেখা দিয়েছে উৎসবের আমেজ। সোমবার মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে সর্বমোট ১৪১ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৭১ জন। হল সংসদে ৭০ জন। ছাত্র হলে ২৫ জন এবং ছাত্রী হলে ৪৫ জন মনোনয়ন নিয়েছেন। বিকাল পৌনে ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার প্রথম দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এই হিসাবে দুই দিনে মোট ১৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চবি শাখার নেতারা। তবে তারা সবাই এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখনো ছাত্রদলের দলীয় প্যানেল ঘোষণা করা হয়নি। অপরদিকে মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনেও চবি ছাত্রশিবিরের কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। হল সংসদে প্রথম প্যানেল ‘হৃদ্যতার বন্ধন’ হল সংসদ নির্বাচনে নবাব ফয়েজুন্নেসা হল থেকে একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। ‘হৃদ্যতার বন্ধন’ নামে এই প্যানেলের নামকরণ করা হয়েছে। এই প্যানেলে গুরুত্বপূর্ণ প্রধান তিনটি পদে মনোনয়নপত্র নিয়েছেন সহ-সভাপতি (ভিপি) পারমিতা চাকমা, সাধারণ সম্পাদক সিংঞইউ মারমা ও যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে মে থুই চিৎ খেয়াং। এমফিল ও পিএইচডি অধ্যয়নরত ভোটার ৩৪৮ জন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে এমফিল ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ৩৪৮ জন। এর মধ্যে এমফিলের শিক্ষার্থী রয়েছেন ২২২ জন এবং পিএইচডির শিক্ষার্থী রয়েছেন ১২৬ জন। তারা সবাই আসন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটার এবং প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত চাকসু ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিখোঁজ কাস্টমসকর্মীর ১৫ টুকরা লাশ পুকুরে তেলের দামে মহাবিপর্যয়ের শঙ্কা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট কলেজছাত্রী ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার গভীর রাতে তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা- ‘আগেই বিয়ে হয়েছে’ ফেনীতে বন্যা নিয়ন্ত্রণের বাঁধ কেটে বালি-মাটি লুটছেন বিএনপির নেতারা বাংলাদেশের রপ্তানি-কনটেইনার বুকিং কমিয়ে ফ্রেইট রেট বাড়াল শিপিং কোম্পানি: লিড টাইম ও ব্যয় বাড়ল দ্বিগুণ গ্যাস সংকটের মাঝেই এলপিজির দাম বাড়াল সরকার: মড়ার ওপর যেন খাঁড়ার ঘা শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত জাসপ্রীত বুমরাহ গোপনে প্রবাসীর স্ত্রীর স্নানের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার শফিকুল মাথাচাড়া দিচ্ছে জঙ্গিবাদ, ফিরে এলো বোমাতঙ্ক: এক সপ্তাহে উদ্ধার দুই আইইডিতে সেই পুরনো প্যাটার্ন জাপানের অর্থে নির্মিত, সেই জাপানকে হটিয়ে বন্দর-বোয়িং-জ্বালানি চুক্তির মতো থার্ড টার্মিনালও চায় যুক্তরাষ্ট্র! একই দিনে রাজধানীজুড়ে জোড়া বোমাতঙ্ক: মিরপুর ও ফার্মগেট মেট্রোস্টেশন তোলপাড় প্রধানমন্ত্রীর আগে শুক্রবার রাতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয় সার্জিও গোরের আমন মৌসুমের শুরুতেই সারের কৃত্রিম সংকট: সিন্ডিকেটে জিম্মি কৃষক বড় লোকসানের শঙ্কায় ২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র