নিউজ ডেক্স
আরও খবর
সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে
পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার
ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা
মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের
বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার
বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্টা
বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন
একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
ডলারের দরপতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কেনা অব্যাহত রেখেছে। সোমবার কিনেছে ৩৫ কোটি ৩০ লাখ ডলার। বাজারের চেয়ে বেশি দামে এসব ডলার কেনা হয়েছে। এদিন আন্তঃব্যাংকে ডলারের গড় দাম ছিল ১২১ টাকা ৭০ পয়সা। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কিনেছে ১২১ টাকা ৭৫ পয়সা দামে।
আন্তঃব্যাংকে সোমবার সর্বনিম্ন ১২১ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ১২১ টাকা ৭৩ পয়সা দরে প্রতি ডলার বেচাকেনা হয়েছে। ব্যাংকগুলো গ্রাহকদের কাছে প্রতি ডলার বিক্রি করেছে সর্বনিম্ন ১২১ টাকা ৫০ পয়সা থেকে ১২১ টাকা ৯৫ পয়সা দরে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক কিনেছে ১৭৪ কোটি ৭৫ লাখ ডলার।
বাজারের ডলারের প্রবাহ বাড়ায় এর দাম কমে যাচ্ছে। সর্বনিম্ম ১২১ টাকার নীচে নেমে গিয়েছিল এর দাম। ডলারের দাম কমলে রপ্তানি আয় ও রেমিটেন্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমন আশংকায় কেন্দ্রীয় ব্যাংক এর দাম ধরে রাখতে চাচ্ছে। যে কারণে বাজারের চেয়ে বেশি দাম দিয়ে ডলার কিনছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]