স্বর্ণের দাম এখনো রেকর্ডের কাছাকাছি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫
৩:৫৭ অপরাহ্ণ
96 ভিউ

স্বর্ণের দাম এখনো রেকর্ডের কাছাকাছি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ | ৩:৫৭ 96 ভিউ
স্বর্ণের দাম আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামান্য কমেছে। তবে দাম এখনো রেকর্ডের কাছাকাছি রয়েছে। বিনিয়োগকারীরা আজকের নির্ধারিত যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বা মূল্যস্ফীতির তথ্যের দিকে নজর রাখছেন। স্পট গোল্ড দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৩ হাজার ৬৩৩ দশমিক ৯৭ ডলারে। মঙ্গলবার স্বর্ণের দাম রেকর্ড ছুঁয়েছিল ৩ হাজার ৬৭৩ দশমিক ৯৫ ডলার। ডিসেম্বর সরবরাহের মার্কিন গোল্ড ফিউচারও দশমিক ৩ শতাংশ কমে হয়েছে ৩ হাজার ৬৭১ দশমিক ৯০ ডলার। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বৃদ্ধির পর দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। আজকের মুদ্রাস্ফীতির তথ্য ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে কি না, তার ইঙ্গিত দেবে। আগস্টে যুক্তরাষ্ট্রের প্রযোজক মূল্যসূচক প্রত্যাশার চেয়ে কম ছিল। এর আগে দুর্বল কর্মসংস্থানের তথ্যও সুদ কমানোর সম্ভাবনা বাড়িয়েছে। আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভ সুদ দশমিক ২৫ শতাংশ কমাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত সুদের হার কমলে স্বর্ণের দাম বাড়ে, কারণ এটি সুদবিহীন হলেও নিরাপদ বিনিয়োগ হিসেবে জনপ্রিয়। অন্যদিকে, স্পট সিলভার দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪১ দশমিক ১০ ডলারে। প্লাটিনাম দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৩৮৩ দশমিক ৫০ ডলার এবং প্যালাডিয়াম স্থিতিশীল রয়েছে ১ হাজার ১৭৩ দশমিক ৪৫ ডলারে। সূত্র : রয়টার্স

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন