চিরচেনা রূপ ভেঙে নতুন লুকে অ্যাঞ্জেলিনা জোলি – বর্ণমালা টেলিভিশন

চিরচেনা রূপ ভেঙে নতুন লুকে অ্যাঞ্জেলিনা জোলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৫০ 110 ভিউ
হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি এবার ভেঙেছেন তার চিরচেনা রূপ। বহু বছর ধরে লম্বা কালো চুল ছিল তার একধরনের ‘ট্রেডমার্ক’। তবে সম্প্রতি তাকে দেখা গেল হালকা সোনালি রঙের ছোট বব হেয়ারস্টাইলে। প্রায় তিন দশকের মধ্যে এটিই তার সবচেয়ে ছোট হেয়ারস্টাইল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে ‘অ্যাংকশাস পিপল’ সিনেমার সেটে নতুন রূপে ধরা দিয়েছেন জোলি। প্রকাশিত ছবিতে তার পরনে লম্বা সাদা র‍্যাপ টপ, ফ্লোই ক্যাপ্রি প্যান্ট, সঙ্গে হালকা লাল লিপস্টিক ও সোনালি ব্রোচ। সাধারণত লম্বা কালো চুলে অভ্যস্ত ভক্তরা নতুন এই লুক দেখে মুগ্ধ হয়েছেন। জুলাই বিপ্লবের পর প্রথমবার প্রকাশ্যে ফেরদৌস, সঙ্গে মৌসুমী-ঋতুপর্ণা জোলির ক্যারিয়ারে যেমন বহুমাত্রিক চরিত্র এসেছে, তেমনি প্রতিটি লুকও আলোচনায় থেকেছে। ‘গার্ল, ইন্টারাপটেড’ থেকে শুরু করে ‘মেলিফিশেন্ট’— প্রতিবারই তিনি ভিন্ন রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন। তবে সোনালি ছোট বব হেয়ারকাটকে শুধু চরিত্রের প্রয়োজনে নয়, বরং ক্যারিয়ারের একটি ফ্যাশন মাইলস্টোন হিসেবেও দেখা হচ্ছে। এই ছবিটি প্রথম প্রকাশিত হয় ব্যাকগ্রিডে, এরপর দ্রুত ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ লিখেছেন, ‘এ যেন নতুন এক জোলি, অথচ আগের মতোই মোহময়ী।’ আবার আরেকজন মন্তব্য করেছেন, ‘তিনি যখনই লুক পরিবর্তন করেন, তখনই সেটি হয়ে ওঠে নতুন ফ্যাশন ট্রেন্ড।’ শুটিংয়ের সময় জোলির সঙ্গে ছিলেন তার ২৪ বছর বয়সী ছেলে ম্যাডক্স জোলি-পিট। মা-ছেলের এই মুহূর্তও নজর কেড়েছে ভক্তদের। ‘অ্যাংকশাস পিপল’ সিনেমাটি নির্মাণ করছেন মার্ক ফস্টার। ডেভিড মেজের চিত্রনাট্যে অভিনয় করছেন জেসন সিগেল ও আইমি লু উডও। ছবিটি ফ্রেডরিক ব্যাকম্যানের নিউইয়র্ক টাইমস বেস্টসেলার উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। জানা গেছে, ২০২৬ সালে মুক্তি পাবে ছবিটি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?