আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৯ শতাংশ – বর্ণমালা টেলিভিশন

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৯ শতাংশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ September, ২০২৫ | ৭:১৬ 115 ভিউ
জুলাই মাসের তুলনায় আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। মূলত খাদ্যবহির্ভূত পণ্যের দাম কিছুটা কমার কারণে এই স্বস্তি মিলেছে। তবে নিম্ন আয়ের মানুষের উদ্বেগের কারণ, খাদ্যপণ্যের দাম বাড়ার প্রবণতা এখনও অব্যাহত আছে। সার্বিক মূল্যস্ফীতি এখন ৮ দশমিক ২৯ শতাংশ। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। অবশ্য, সার্বিক কমলেও আগস্টে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে হয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। রোববার (৭ সেপ্টেম্বর) সংস্থার ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বিবিএসের প্রতিবেদন বলছে, আগস্টে খাদ্যবহির্ভূত পণ্যের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। মাসটিতে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৯ শতাংশে নেমেছে। আগের মাসেও যা ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ। মূল্যস্ফীতি গত কয়েক মাস ধরেই কমছে। গত জুনে মূল্যস্ফীতি ৯ দশমিক শুন্য ৫ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৪৮ শতাংশে নেমে আসে, যা ছিল গত ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ জঙ্গিবাদের পুনরুত্থান: আঞ্চলিক উগ্রবাদের নতুন কেন্দ্র বাংলাদেশ রংপুরের কাউনিয়ায় দিনদুপরে বাড়ির সামনেই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ইউক্রেনের সঙ্গে মেক্সিকান ড্রাগ কার্টেলের যোগসাজশ তদন্ত করছে যুক্তরাষ্ট্র, দাবি রুশ গোয়েন্দা সংস্থার ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাক সেনাপ্রধান আসিম মুনির ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করেছেন রাহুল গান্ধী, দাবি বিজেপির যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে? যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি দেশে চাষ হচ্ছে ব্ল্যাক রাইস, দাম কত, গুণাগুণ কী? স্বর্ণের দাম কমল ব্যবসার আয় বছরের মাঝে বাড়লে যাকাত দেবেন যেভাবে ট্রাম্প: রাশিয়াকে আলোচনার টেবিল থেকে সরাতে চাই না, শান্তি আলোচনায় “দারুণ অগ্রগতি” ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তার পথে ঐতিহাসিক মাইলফলক’ স্বীকার করলেন আমলারাই জুলাই চেতনায় তৈরি নতুন নোটের সুযোগে বাড়ছে জাল টাকার কারবার, ঝুঁকিতে ব্যবসায়ী-সাধারণ মানুষ