দেশে সোনার দামের সর্বোচ্চ রেকর্ড – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫
৭:০৪ পূর্বাহ্ণ
83 ভিউ

দেশে সোনার দামের সর্বোচ্চ রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০৪ 83 ভিউ
দেশে সোনার দামের নতুন রেকর্ড তৈরি হলো। দুই দিনের ব্যবধানে আবারও সোনার দাম বেড়ে ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) সোনা বিক্রি হবে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায়। এতে ভরিপ্রতি দাম বাড়ছে ৩ হাজার ৪৪৪ টাকা। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বৃদ্ধি পাওয়ায় নতুন এই সমন্বয় আনা হয়েছে। নতুন দরে ২১ ক্যারেটের সোনা ভরি ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ভরি ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকায় বিক্রি হবে। এদিকে রুপার দাম অপরিবর্তিত থাকছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরি ১ হাজার ৭২৬ টাকা নির্ধারিত আছে। এর আগে চলতি বছরের ২৩ এপ্রিল ভরি প্রতি ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায় পৌঁছেছিল ২২ ক্যারেট সোনার দাম, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। সর্বশেষ ১ সেপ্টেম্বর ভরিপ্রতি ১ হাজার ৪৬৯ টাকা বাড়ানো হয়েছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন