নিউজ ডেক্স
আরও খবর
পথে পথে ভাড়া নৈরাজ্য
লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি
রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান
বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল
কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন
পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া
রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান
মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকের বাসায় হামলা-ভাঙচুর
রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ধারাল অস্ত্রের কোপে আলী হাসান পলাশ তালুকদারের ড্রাইভার মামুন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া আলী হাসান পলাশও আঘাত পেয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে ৬০-৭০ জনের একটি দল এ হামলা চালায়। তবে হামলাকারিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
পলাশ তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম বলেন, পলাশ ভাইকে আক্রমণ করে ও গাড়ি ভাঙচুর করে। বাসার গেটেও হামলা করেছে। ভাইয়ের গাড়ির ড্রাইভারের শরীরে অসংখ্য কোপ লেগেছে।
রমনা মডেল থানার ডিউটি অফিসার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।
রমনা মডেল থানার উপপরিদর্শক মো. নাহিদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ৬০-৭০ জন লোক কাউন্টারে এসে এলোপাতাড়ি মারপিট করেছে। কাউন্টার ভাঙচুর করে স্টাফদের মেরেছে। ধারাল অস্ত্রের কোপে দুজন গুরুতর আহত হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]