চট্টগ্রামে পাইকারি বাজারে কমেছে চালের দাম – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫
৮:১৩ পূর্বাহ্ণ
115 ভিউ

চট্টগ্রামে পাইকারি বাজারে কমেছে চালের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:১৩ 115 ভিউ
চট্টগ্রামের পাইকারি বাজারে চালের দাম কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা চাল বাজারে আসতে শুরু করা দামের এ পরিবর্তন এসেছে। তবে খুচরা বাজারে চালের দাম এখনো কমেনি। ভোক্তাদের অভিযোগ, চালের দাম কমার খবরে খুচরা বাজারে আরও ২ থেকে ৩ টাকা বেড়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, খুচরা পর্যায়ে অযৌক্তিকভাবে দাম ধরা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ কথার কার্যকারিতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। চট্টগ্রামের পাইকারি বাজারে জুন মাস থেকেই চোখ রাঙাতে শুরু করেছিল চালের দাম। জুলাই মাসের শেষদিকে তা হয়ে আরও বেশি অস্থির, প্রতি কেজি চাল পাইকারিতে বেড়ে যায় ২ থেকে ৮ টাকা পর্যন্ত। খুচরা বাজারে সেই দাম বাড়ে ১০ থেকে ১৫ টাকার বেশি। এমন পরিস্থিতিতে সরকার আগস্টের মাঝামাঝি থেকে চাল আমদানির অনুমতির তিন মাস পর বাজারে সরবরাহ বেড়েছে। ফলে আপাতত চার ধরনের চালে কিছুটা স্বস্তি ফিরেছে। পাইকারিতে দাম কমেছে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত। খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ ২১ লাখ ৩১ হাজার টন খাদ্যশস্য মজুত রয়েছে। বর্তমানে সরকারিভাবে ১৯ লাখ ৫৪ হাজার টন চাল এবং ১ লাখ ৭৭ হাজার টন গম মজুত রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদে আরও ৫ লাখ টন চাল এবং ৪ লাখ টন গম আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামের চাক্তাই ও পাহাড়তলীর ব্যবসায়ীরা জানান, কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করেছে সরকার। বর্তমানে কেজিতে কমেছে ৫ থেকে ৮ টাকা। ব্যবসায়ীরা জানান, বর্তমানে পাইকারি বাজারে কেজিতে ৩ টাকা কমে জিরা শাইল ৭১ টাকা, গুটি স্বর্ণা ৫৪ টাকা ও কাটারি আতপ ৭৭ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে ৪ টাকা কমে প্রতি কেজি বেতি আতপ ৫২ টাকায় বিক্রি হচ্ছে। তা ছাড়া পাইকারিতে প্রতি কেজি নাজির শাইল মিনিকেট ৫৭ টাকা, মোটা সেদ্ধ চাল ৪৯ টাকা ও নুরজাহান স্বর্ণা ৫৬ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল বুধবার সরেজমিন দেখা যায়, খাতুনগঞ্জ, পাহাড়তলী পাইকারি বাজারসহ বিভিন্ন খুচরা দোকানে দেখা গেছে, পাইকারি পর্যায়ে মোটা, মাঝারি ও সরু চালের দাম বস্তাপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কমেছে। কেজি দরে এই কমার হার ৫ থেকে ৮ টাকা। মিনিকেট চাল কেজিপ্রতি ৭৫ থেকে ৮০ টাকা, আটাশ বালাম ৬৫ থেকে ৬৮ টাকা, স্বর্ণা মোটা ৫০ থেকে ৫৬ টাকা, নাজির শাইল ৮০ থেকে ৮৫ টাকা, বাসমতি ৯৫ থেকে ১০০ টাকা এবং চিনিগুঁড়া ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে এখনো দাম বেশি। মিনিকেট চাল কেজিপ্রতি ৭৮ থেকে ৮৫ টাকা, আটাশ বালাম ৭০ থেকে ৭৫ টাকা, নাজির শাইল ৮৫ থেকে ৯০ টাকা, স্বর্ণা মোটা ৫৫ থেকে ৬০ টাকা, পাইজাম ৬২ থেকে ৬৫ টাকা, বাসমতি ৯৫ থেকে ১২০ টাকা এবং চিনিগুঁড়ার প্যাকেট ১৩০ থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে। পাহাড়তলী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন বলেন, চালে দাম এখন দাম অনেকটাই নিম্নমুখী। তবে চকবাজার এলাকার বাসিন্দা মনীষা আচার্য বলেন, ‘পাইকারিতে দাম বাড়লেও খুচরা বাজারে এর কোনো প্রভাব নেই। উল্টো আমদানি বাড়ার খবরে খুচরা বাজারে দাম আরও ২ থেকে ৩ টাকা বেড়ে গেছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছাড়া এই দাম কমবে বলে মনে হয় না।’ তবে পাইকারি আড়তদার নুর হোসেন জানান, আমদানি করা চালে সরবরাহ বাড়ায় পাইকারিতে দাম কমতে শুরু করেছে। সপ্তাহখানেকের মধ্যে খুচরা বাজারেও এর প্রভাব পড়বে বলে তিনি জানান। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, ‘দীর্ঘদিন ধরে চালের বাজার অস্থির ছিল। এবার ভরা মৌসুমেও নানা কারসাজিতে পণ্যটির দাম বেড়ে যায়। মানুষকে অন্তত ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার সুযোগ তৈরি করে দিতে হবে। চালের দাম যাতে আর না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।’ চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ‘আমরা বাজার পর্যবেক্ষণ করছি। যদি দেখা যায় খুচরা পর্যায়ে অযৌক্তিকভাবে দাম ধরে রাখা হয়েছে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন