প্রথম দিনেই ঝড় তুলল ‘পরম সুন্দরী’ – বর্ণমালা টেলিভিশন

প্রথম দিনেই ঝড় তুলল ‘পরম সুন্দরী’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫ | ৫:৫১ 75 ভিউ
ভারতের প্রেক্ষাগৃহগুলোতে শুক্রবারই (২৯ আগস্ট) মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর জুটির সিনেমা ‘পরম সুন্দরী’। অনেকটা চেন্নাই এক্সপ্রেসের মতোই দিল্লির ছেলে আর কেরালার মেয়ের প্রেমের কাহিনী এটি। তবে মিষ্টি প্রেমনির্ভর এ সিনেমাটি মুক্তির পরপরই সিনেমাপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে মুক্তির প্রথম দিনেই বক্স অফিস থেকে তুলেছে ১০ কোটি রূপি। ‘সাইয়ারা’ সিনেমার ঝড়ের পর বেশ ভালোভাবেই দর্শক মনে জায়গা করে নিয়েছে রোমান্টিক প্রেমের এ সিনেমা। পরম সুন্দরী একটি আদর্শ হিন্দি রোমান্টিক সিনেমা যেখানে রোমান্স, সংগীত, দুটি ভিন্ন সংস্কৃতি এবং পারিবারিক আবেগ সুন্দরভাবে মিশে গেছে। তাই ধারণা করা হচ্ছে, সিনেমাটি প্রেক্ষাগৃহে শুরু হওয়ার আগেই আয় করে নিয়েছে আনুমানিক ১০ কোটি রুপি। তুষার জালোটা পরিচালিত এবং ম্যাডক ফিল্মসের ব্যানারে দীনেশ বিজান প্রযোজিত সিনেমাটি উত্তর ভারতীয় পাঞ্জাবি পুরুষ ‘পরম’ (সিদ্ধার্থ) এবং অর্ধ-তামিল, অর্ধ-মালয়ালি নারী ‘সুন্দরী’র (জাহ্নবী) মধ্যে ক্রমবর্ধমান আন্তঃসাংস্কৃতিক প্রেমের গল্পকে ঘিরে নির্মিত। যদিও সিনেমাটির ডেঞ্জার শিরোনামের গানটি নিয়ে নকলের অভিযোগ আছে নেটিজেনদের।একটি পাকিস্তানি ড্রামার একটা গানের আদলে ডেঞ্জার গানটি করা হয়েছে বলে দাবি তাদের।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই