মেলানিয়াকে গাজা নিয়ে মুখ খুলতে বললেন তুর্কি ফার্স্ট লেডি – বর্ণমালা টেলিভিশন

মেলানিয়াকে গাজা নিয়ে মুখ খুলতে বললেন তুর্কি ফার্স্ট লেডি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ August, ২০২৫ | ৭:৩৪ 135 ভিউ
স্বামী ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের অন্ধ সমর্থক। গাজায় দুর্ভিক্ষে থাকা ফিলিস্তিনিদের আওয়াজ তার কানে পৌঁছায় না। তাই এবার ট্রাম্পের স্ত্রীর কাছে চিঠি লিখে গাজার শিশুদের দুর্দশার কথা তুলে ধরেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান। শনিবার আঙ্কারার কর্তৃপক্ষ জানিয়েছে, ফার্স্ট লেডি এমিন এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে গাজার শিশুদের দুর্দশার বিষয়টি তুলে ধরার আহ্বান জানিয়েছেন। এমিন এরদোগান লিখেছেন , ইউক্রেন ও রাশিয়ার শিশুদের বিষয়ে চলতি মাসের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে মেলানিয়া ট্রাম্পের পাঠানো চিঠি থেকে তিনি অনুপ্রাণিত হয়েছেন। তিনি লিখেছেন, “আমার বিশ্বাস, ৬৪৮ জন ইউক্রেনীয় শিশুর প্রতি আপনার যে গুরুত্বপূর্ণ সংবেদনশীলতা... তা গাজার প্রতিও প্রসারিত হবে।” এমিন এরদোগানের চিঠিতে আরও বলা হয়েছে, “আজকাল, যখন বিশ্ব একটি সম্মিলিত জাগরণ অনুভব করছে এবং ফিলিস্তিনের স্বীকৃতি একটি বিশ্বব্যাপী ইচ্ছাশক্তিতে পরিণত হয়েছে। আমি বিশ্বাস করি, গাজার পক্ষ থেকে আপনার আহ্বান ফিলিস্তিনি জনগণের প্রতি একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করবে।” শুক্রবার একটি বিশ্বব্যাপী ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, গাজা শহর এবং এর আশেপাশের অঞ্চলগুলো আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষে ভুগছে এবং এটি সম্ভবত ছড়িয়ে পড়বে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ