ট্রাম্প বললেন সম্ভবত আবার দেখা হবে, পুতিন বললেন ‘পরেরবার মস্কোতে’ – বর্ণমালা টেলিভিশন

ট্রাম্প বললেন সম্ভবত আবার দেখা হবে, পুতিন বললেন ‘পরেরবার মস্কোতে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫ | ৭:০০ 132 ভিউ
আলাস্কায় রুদ্ধদ্বার বৈঠক শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিন। সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশে বলেন, ‘সম্ভবত’ আবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। তখন পুতিন ইংরেজিতে উত্তর দেন, ‘পরবর্তী বার মস্কোতে’। খবর বিবিসির সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগে ট্রাম্প বলেন, তারা প্রতি সপ্তাহে ‘হাজার হাজার মানুষের মৃত্যুর এই ধারা’ বন্ধ করবেন। তিনি বলেন, ‘আমার মতো প্রেসিডেন্ট পুতিনও সেটা চান।’ ট্রাম্প যৌথ সংবাদ সম্মেলন শেষ করার সময় পুতিনকে ধন্যবাদ জানান এবং তাকে ‘ভ্লাদিমির’ সম্বোধন করেন। তিনি বলেন, ‘শিগগিরই আপনাদের সঙ্গে আবার কথা হবে। সম্ভবত শিগগিরই আবার দেখা হবে।’ জবাবে পুতিন ইংরেজিতে বলেন, ‘নেক্সট টাইম ইন মস্কো’। এদিন আঙ্করেজের বৈঠক শেষে সংবাদ সম্মেলন শেষ হয়েছে কোনো প্রশ্নোত্তর পর্ব ছাড়াই। সংবাদ সম্মেলন শেষে ট্রাম্প ও পুতিন করমর্দন করেছেন, ছবি তোলার জন্য পোজ দিয়েছেন এবং তারপর মঞ্চ থেকে নেমে গেছেন। সামনে থাকা সাংবাদিকদের প্রশ্নগুলোর তারা কোনো জবাবই দেননি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন