জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার – বর্ণমালা টেলিভিশন

জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ August, ২০২৫ | ৬:৩৫ 245 ভিউ
সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আগামী সোমবার (১৬ আগস্ট)। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করবে। এদিকে শুভ জন্মাষ্টমী-২০২৫ উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগরের সভাকক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বুধবার (১৩ আগস্ট) সংগঠন দুটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করেন। জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, শনিবার সকাল আটটায় দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রীশ্রী গীতাযজ্ঞ। এরপর বিকেল ৩টায় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণপূজা। বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির তথা পলাশী মোড় থেকে শুরু হয়ে গুলিস্তান হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়া ১৯ আগস্ট বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথির বক্তব্য দিবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। ইসকনের অনুষ্ঠানমালা : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী মহোৎসব উদযাপন উপলক্ষে ইসকন বাংলাদেশের উদ্যোগে চার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) থেকে রোববার (১৭ আগস্ট) পর্যন্ত ইসকন স্বামীবাগ আশ্রমে নানা অনুষ্ঠান হবে। এর মধ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তনমেলা, ধর্মীয় নাটকসহ বিবিধ অনুষ্ঠান রয়েছে। ১৪ আগস্টের অনুষ্ঠানমালায় থাকছে-সন্ধ্যা সাড়ে ৬টায় সন্ধ্যা-আরতি এবং রাত ৮টায় অধিবাস কীর্তন। ১৫ আগস্টের অনুষ্ঠানমালায় থাকছে-সকাল ১০টায় কীর্তনমেলা, বিকেল ৪টায় আলোচনা সভা, সন্ধ্যা সাড়ে ৬টায় সন্ধ্যা-আরতি এবং রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৬ আগস্টের (শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব) অনুষ্ঠানমালায় থাকছে- সকাল ৮টায় শ্রীমদ্ভাগবত পাঠ, সকাল ১০টায় কীর্তনমেলা, বিকেল ৪টায় আলোচনা সভা, সন্ধ্যা সাড়ে ৬টায় সন্ধ্যা-আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীকৃষ্ণলীলামৃত পাঠ এবং রাত ৯টায় মহাভিষেক (অন্তে অনুকল্প প্রসাদ)। ১৭ আগস্ট (শ্রীল প্রভুপাদ এর ১২৯তম শুভ আবির্ভাব তিথি) অনুষ্ঠানমালায় থাকছে- সকাল ৮টায় শ্রীল প্রভুপাদ গুণমহিমা, সকাল সাড়ে ১০টায় শ্রীল প্রভুপাদের অভিষেক ও পুষ্পাঞ্জলি, দুপুর ১২টায় ভোগ আরতি, দুপুর ২টায় মহাপ্রসাদ, বিকেল ৪টায় ভজন কীর্তন, সন্ধ্যা সাড়ে ৬টায় সন্ধ্যা-আরতি এবং রাত ৮টায় শ্রীল প্রভুপাদ জীবনী।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার