স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৪ আগস্ট, ২০২৫
৬:৩২ পূর্বাহ্ণ
206 ভিউ

আরও খবর

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা

“বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা

লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা

মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ

দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি

জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি

কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী

স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫ | ৬:৩২ 206 ভিউ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচার করতে গিয়ে ধরা পরা কেবিন ক্রু রুদাবা সুলতানাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। গত মঙ্গলবার তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলেও বুধবার (১৩ আগস্ট) বিষয়টি জানাজানি হয়। রুদাবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন সিনিয়র কেবিন ক্রু। গত ৪ আগস্ট বিকেলে সৌদি আরবের রিয়াদ থেকে বিমানের বিজি ৩৪০ ফ্লাইটে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি কাস্টমস হলের গ্রিন চ্যানেল পার হওয়ার সময়ে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ তাকে চ্যালেঞ্জ করে। ওই সময়ে তিনি দেহে বিশেষভাবে টিস্যু পেপারে লুকানো স্বর্ণের দুটি চেইন ছুড়ে ফেলে দেন। তখন তাকে কাস্টমস কর্মকর্তারা আটক করে। এ নিয়ে গত ৪ আগস্ট ‘স্বর্ণ পাচারের সময় বিমানবন্দরে আটক কেবিন ক্রু’ শিরোনামে অনলাইনে খবর প্রকাশিত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ সাফিকুর রহমানের স্বাক্ষর করা রুদাবার সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়, ‘আপনি বিজি ৩৪০/০৪ আগস্ট ২০২৫খ্রি: রিয়াদ-ঢাকা ফ্লাইটে দায়িত্ব পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকায় অবতরণ করেন। কাস্টমস্ হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় আপনার মুভমেন্ট সন্দেহজনক পরিলক্ষিত হলে আর্চওয়ে করানোর জন্য নিয়ে যাওয়া হয়। আর্চওয়েতে নিয়ে যাওয়ার সময় আপনার পরিহিত পোশাকের মধ্যে সুকৌশলে লুকায়িত থাকা একটি টিস্যু পেপার হাত দিয়ে ফেলার পর সেটি পা দিয়ে স্ক্যানিং মেশিন-২ এর নিচে ঠেলে দেন। উপস্থিত কাস্টমস্ কর্মকর্তা কর্তৃক টিস্যু পেপারটি খুলে সেটির মধ্যে স্বর্ণের চেইন সদৃশ দুটি বস্তু দেখতে পায়, যার ওজন মোট ২৩০ (দুইশত ত্রিশ) গ্রাম। পরে মেশিনে পরীক্ষা করা হলে সেগুলো ২৪ ক্যারেটে ১০০ ভাগ শুদ্ধতা আসে। বিমান বন্দর কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক ব্যাগেজ আইনের প্রদত্ত ধারা অনুযায়ী উক্ত অলংকার বেআইনী হিসেবে জব্দ করেন। আপনার এহেন কর্মকান্ডে বিমানের ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়, যা বাংলাদেশ বিমান কর্পোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৭৯ এর ৫৫ ধারার পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।’ সাময়িক বরখাস্ত আদেশে আরও বলা হয়, ‘এমতাবস্থায়, বাংলাদেশ বিমান কর্পোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৭৯ এর ৫৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আপনাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি হতে 'সাময়িক বরখাস্ত' করা হলো। সাময়িক বরখাস্তকালীন আপনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন এবং বিমানের প্রধান কার্যালয়ে আপনি নিয়মিত হাজিরা দিবেন। আপনি আপনার বর্তমান ঠিকানায় অবস্থান করবেন।’ বিমানের ফ্লাইট পার্সার বিভাগের সূত্র জানায়, বিমানের ফ্লাইট পার্সার বিভাগে রুদাবা সুলতানা প্রভাবশালী কর্মী। তার ভাই কেবিন ক্রু ইউনিয়নের সভাপতি হওয়ায় সেই প্রভাব কাজে লাগিয়ে তিনি সেদিন ধরা পড়ার পরও বের হওয়ার চেষ্টা করেন। তাকে রক্ষার জন্য প্রভাবশালীরা চেষ্টাও করে আসছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই