আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছি, প্রেমের কথা স্বীকার করলেন জয়া – বর্ণমালা টেলিভিশন

আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছি, প্রেমের কথা স্বীকার করলেন জয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ | ৭:৩৫ 119 ভিউ
বয়স কমেনা জয়া আহসানের। ঢাকাই শোবিজে এই কথা যেমন বহুল চর্চিত তেমননি তার অনুরাগীরাও অবাক অভিনেত্রীর এমন ফিট থাকা নিয়ে। দুই বাংলার সিনেমায় সমান জনপ্রিয়তার এখনও পুরোদমে কাজ করছেন। অভিনয়শৈলী, সৌন্দর্য ও চরিত্র বাছাইয়ের বিচক্ষণতায় তিনি এখন শুধু নন্দিত নন, বরং এক ধরনের আইকনে পরিণত হয়েছেন। ২০২৫ সালের প্রথমার্ধে ঢাকায় ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ দিয়ে দর্শক মাতানোর পর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুটি ছবি-‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। নতুন সিনেমার প্রচারণায় ব্যস্ত এই অভিনেত্রী সম্প্রতি কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেস-এ দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করলেন, তিনি দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন। পাশাপাশি জানালেন বিয়ে নিয়ে নিজের ভাবনা ও ব্যক্তিজীবনের কিছু অজানা কথা। সঞ্চালকের প্রশ্নে জয়া অকপটভাবে বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আছে। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।’ তবে তিনি জানান, তাঁর ‘বিশেষ মানুষ’ সিনেমাজগতের কেউ নন। সিনেমার কারও সঙ্গে সম্পর্কে জড়ানো তাঁর কোনো সচেতন সিদ্ধান্ত ছিল না, কিন্তু তা হয়ে গেছে। জয়ার ভাষ্যে, ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর…। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু হয়ে উঠতে পারা গুরুত্বপূর্ণ; আমরা সেটা পেরেছি। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী, অনেক ভ্রমণ করি, কলকাতায় এসে দীর্ঘদিন কাজ করি-এসব কোনো কিছুই সে মনেও আনে না। আমাকে কাজ করতে দিচ্ছে, এটা বড় বিষয়। আমরা দু’জনই খুব প্রাইভেট মানুষ, তাই নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।’ সঙ্গীর কোন একটি গুণ সবচেয়ে পছন্দ-এমন প্রশ্নে তিনি বলেন, ‘সে অনেক শান্ত।’ সঞ্চালক তখন মজা করে বলেন,`আপনিও তো শান্ত।' জয়া হেসে জবাব দেন, “হ্যাঁ, হয়তো সে জন্যই তাঁকে পছন্দ করেছি।’ বিয়ে প্রসঙ্গে জয়া জানান, ‘এটা আমি এখনই বলতে পারব না। আমার বিয়ে করার খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে কি না, কিংবা আদৌ হবে কি না-আমি জানি না। তবে বিয়ে করে একসঙ্গে থাকার ধারণাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু এখনো সিদ্ধান্ত নিইনি।’ তাহলে কি তিনি বিয়ের জন্য প্রস্তুত নন-এমন প্রশ্নে বলেন, ‘এটা প্রস্তুতির বিষয় নয়। আমার আসলে একটা ভীতি আছে, ভয় কাজ করে।’ এ ভয় কি অতীত সম্পর্কের অভিজ্ঞতার জন্য-জয়ার উত্তর, ‘হতেই পারে। আমারও সেটাই মনে হয়।’ সাক্ষাৎকারের শেষদিকে অভিনেত্রী জানান, নতুন কিছু সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে কথা চলছে, তবে সেগুলোর বিষয়ে এখনই কিছু বলতে চান না। দুই বাংলার চলচ্চিত্রে সমানতালে কাজ করা জয়া আহসান বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী। ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘রাজোত্তর’, ‘বিউটি সার্কাস’, ‘বিজয়া’ থেকে শুরু করে ‘বিনিসুতোয়’-বড় পর্দায় তাঁর প্রতিটি চরিত্রই দর্শকের কাছে আলাদা আবেদন তৈরি করেছে। অভিনয়ের বাইরে তিনি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন, যেমন ‘দেবী’ ও ‘ঝরা পালক’। নিজের কাজ ও ব্যক্তিত্ব দিয়ে জয়া আহসান আজ দেশের সীমা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিত মুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গৃহায়নমন্ত্রী ফুটপাত থেকে আইসিইউ, পরিচয়হীন এক নারীর বেঁচে থাকার লড়াই চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা