গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ – বর্ণমালা টেলিভিশন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫ | ৬:৩৬ 122 ভিউ
গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৮ আগস্ট) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন ও আলামিন। শুক্রবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার রবিউল হাসান। তিনি বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে ভবানীপুর, উত্তরার তুরাগ থেকে আলামিন ও ভবানীপুর এলাকা থেকে স্বাধীনকে র্যাব গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা সবাই ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি। তবে তাদের রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি আরও বলেন, হত্যার রহস্য উদঘাটন করতে শনিবার (০৯ আগস্ট) তাদের আদালতে পাঠানোর পর রিমান্ড আবেদন করা হবে। আশা করি দ্রুত এই মামলার রহস্য উন্মোচন হবে। এ ঘটনায় অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত সাড়ে আটটায় চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ