নিউজ ডেক্স
আরও খবর
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!
কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী
হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার
ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন?
“বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট
ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, বিক্ষোভ ভারতীয় গ্রামবাসীর
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তিন কর্মকর্তা গ্রেপ্তার
উড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ের প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন বিপুল সরকার নামের এক ব্যক্তি। তিনি ‘বিপুল সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে’র স্বত্বাধিকারী। ফ্লাইট এক্সপার্টের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- এজেন্সির হেড অব ফিন্যান্স সাকিব হোসেন, চিফ অপারেটিং অফিসার একেএম সাদাত হোসেন ও চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদ।
মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, বিপুল সরকার শনিবার রাতে ফ্লাইট এক্সপার্টের পাঁচজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেন। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন আসামি হলেন ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রাশিদ শাহ সাঈম এবং তার বাবা এম এ রাশিদ।
পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় হঠাৎ ফ্লাইট এক্সপার্ট বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন টিকিট বিক্রেতা এজেন্সিসহ বহু গ্রাহক। তারা অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য ওই প্রতিষ্ঠানে অর্থ পরিশোধ করেছিলেন। এমন ১৭টি ভুক্তভোগী এজেন্সির আর্থিক ক্ষতির পরিমাণ ৪ কোটি ৭৭ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মালিকপক্ষ দেশ ছেড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।