নিজেকেই ট্রল করলেন উর্বশী – বর্ণমালা টেলিভিশন

নিজেকেই ট্রল করলেন উর্বশী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ৭:২০ 158 ভিউ
সৌন্দর্য প্রতিযোগিতায় নিজের ঝলক দেখিয়েছেন বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। তিনি ২০১৫ সালে মিস ডিভা-মিস ইউনিভার্স ইন্ডিয়া জয়ের পর এবং ২০১৫ সালে মিস ইউনিভার্সে ভারতের প্রতিনিধিত্ব করেন। তবে বিনোদন জগতে পা দেওয়ার পর নানা বিতর্কিত কর্মকাণ্ড, নিজের বক্তব্য ও লুকের জন্য মাঝে মধ্যেই নেটিজেনদের কাছে ট্রলের শিকার হন তিনি। তবে এবার ভিন্নভাবে ট্রল হয়েছেন অভিনেত্রী। নিজেই নিজেকে ট্রল করেছেন। এবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন উর্বশী রাউতেলা। এ ভিডিওতে অভিনেত্রীকে একটি বিজ্ঞাপনের জন্য নিজেকে ট্রল করতে দেখা যায়। ভিডিওতে উর্বশীকে কেএফসির প্রচার করতে দেখা যায়। কেউ কেউ অভিনেত্রীর নিজের ট্রলিংয়ের স্টাইলের প্রশংসা করেছেন। একই সঙ্গে কেউ কেউ তাকে ট্রলও করছেন। ভিডিওতে উর্বশী বলেছেন, পিথাগোরাসের পর গণিতে অবদান রাখা প্রথম ব্যক্তি। এর পরে উর্বশী নিজের প্রশংসা করেন এবং বলেন, ওয়ারেন বাফেটের দল তাকে বলেছে যে, তিনি পরবর্তী অর্থমন্ত্রী হতে পারেন। এ বিজ্ঞাপনটি কেএফসির একটি বিজ্ঞাপন। ভিডিওর শেষে দেখা যায়, কেএফসি চিকেন খাচ্ছেন উর্বশী রাউতেলা। এই ভিডিওতে অভিনেত্রী যেভাবে নিজেকে ট্রল করেছেন, তার জন্য লোকেরা প্রশংসা করছেন। এক নেটিজেন লিখেছেন— নিজেকে নিয়ে হাসাহাসি করা সহজ নয়, কিন্তু উর্বশী যেভাবে করছে তা প্রশংসার যোগ্য। আরেক নেটিজেন লিখেছেন— উর্বশী কেএফসির পুরো ফিড তুলে নিয়েছে। আরেক নেটিজেন লিখেছেন— আমার অনেক ভালো লেগেছে। উর্বশী একজন মার্কেটিং জিনিয়াস। কিছু লোক আছেন, যারা এভাবে প্রচারের জন্য উর্বশীকে ট্রল করছেন। একজন লিখেছেন— আপনি শ্রাবণ মাসে মুরগির প্রচার করছেন। আপনার মন্দিরের ভক্তরা কী ভাববেন? একটু তো লজ্জাশরম করুন ম্যাডাম। আরেক নেটিজেন লিখেছেন— আপনাকে আনফলো করলাম। এভাবে পশু হত্যা ও খাওয়া।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন