বাংলাদেশের আমদানির ঘোষণায় চালের দাম বাড়লো ভারতে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩১ জুলাই, ২০২৫
৭:১৫ পূর্বাহ্ণ
260 ভিউ

আরও খবর

আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে

সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস

জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত

দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’

আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

বাংলাদেশের আমদানির ঘোষণায় চালের দাম বাড়লো ভারতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ৭:১৫ 260 ভিউ
বাংলাদেশে ঘাটতি বা দাম বাড়লেও ভারত থেকে চাল আমদনি করে থাকে। আন্তর্জাতিক বাজার থেকে আগামী মাসে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৯ লাখ টন চাল আমদানি করবে বাংলাদেশ। আগামী ৭ আগস্ট এ দরপত্র আহ্বান করা হবে। আর বাংলাদেশের এ ৯ লাখ টন চাল কেনার খবরে ভারতে নন-বাসমতি চালের দাম ৮-১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস। বিশ্বে যত চাল রপ্তানি হয় তার ৪০ শতাংশই ভারত করে। দেশটির ব্যবসায়ীদের আশা বাংলাদেশ নতুন করে যে ৯ লাখ টন চাল কিনতে যাচ্ছে সেটির বড় একটি অংশ রপ্তানির সুযোগ পাবেন তারা। কারণ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তাদের চালের দাম কম এবং বাংলাদেশে ভারত সহজে পণ্য রপ্তানি করতে পারে। দেশটির ব্যবসায়িক একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের রপ্তানির ঘোষণার কারণে স্বর্ণা, মিনিকেট এবং সোনা মাসোরির চাহিদা বহুলাংশে বৃদ্ধি পাবে। বাংলাদেশে চাল রপ্তানিকারক বড় প্রতিষ্ঠান ভিলা গ্রুপের প্রধান নির্বাহী সুরাজ আগারওয়াল ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে বলেছেন, “বাংলাদেশের রপ্তানির খবরের প্রভাব ইতিমধ্যে ভারতের অভ্যন্তরীণ বাজারে পড়া শুরু হয়েছে। যেখানে ভোক্তা পর্যায়ে চালের দাম গত কয়েক সপ্তাহে ৮-১০ শতাংশ বেড়েছে।” ভারতের চাল প্রক্রিয়াজাতকারকরা জানিয়েছেন বাংলাদেশে নন-বাসমতি চালের চাহিদা অনেক বেশি। বাংলাদেশ চাল আমদানি করবে এ খবর যখন ছড়িয়েছে তখনই অভ্যন্তরীণ বাজারে এসব চালের দাম বেড়েছে। দেশটির চাল রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ভি কৃষ্ণা রাও বলেছেন, “মালামাল পরিবহনের সুবিধা এবং শক্তিশালী উৎপাদনের কারণে ভারত বাংলাদেশে অনেক চাল রপ্তানি করবে বলে আমাদের আশা।” চাল রপ্তানিকারকরা জানিয়েছেন, ৯ লাখ টনের মধ্যে বাংলাদেশ সরকার কিনবে ৪ লাখ টন । বাকি ৫ লাখ টন কেনা হবে বেসরকারিভাবে। দরপত্রের মাধ্যমে চাল কেনার আদেশ পাওয়ার ছয় সপ্তাহের মধ্যে সেগুলো রপ্তানি করতে পারবেন রপ্তানিকারকরা। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং বিহারে উৎপাদিত মিনিকেট এবং সোনা মাসোরি চাল বাংলাদেশে রপ্তানি করা হবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির ব্যবসায়িক একটি সূত্র জানিয়েছেন, বাংলাদেশ সাধারণত আগস্টের পর চাল আমদানি করে থাকে। কিন্তু জুলাই ও আগস্টে অত্যাধিক বৃষ্টির কারণে বপন করা ফসল নষ্ট হয়ে যেতে পারে এমন আশঙ্কা থেকে এবার আগেই চাল আমদানি করছে ঢাকা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক