প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবকের কাণ্ড – বর্ণমালা টেলিভিশন

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবকের কাণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ July, ২০২৫ | ১১:০৮ 232 ভিউ
বগুড়ার নন্দীগ্রামে এক কিশোরীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিব হোসেন (২১) নামের এক যুবকের বিরুদ্ধে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত যুবক এমন কাণ্ড করেছে বলে জানা গেছে। সাকিব হোসেন উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ওই কিশোরীর বাবা নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল সাকিব। বারবার প্রেমের প্রস্তাব দিলেও মেয়েটি তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে সাকিব কৌশলে মেয়েটির অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। সাকিবের দাবি মেয়েটিকে সে বিয়ে করেছে। অভিযোগে আরও উল্লেখ করা হয় হয়, গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ‘আরএস সাকিব চৌধুরী’ নামের একটি ফেসবুক আইডিতে ওই কিশোরীর ছবি ও মানহানিকর পোস্ট দেওয়া হয়। অভিযোগ বিষয়ে সাকিব হোসেন বলেন, ‘গ্রামের সবাই জানে আমার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। আমি খারাপ কিছু ফেসবুকে দেইনি। একটা কারণে বিয়ে হচ্ছে না। এজন্যে থানায় অভিযোগ করা হচ্ছে। আর আমার কিছুটা ভুল হয়েছে।’ এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন