সাইবার জালিয়াতি ঠেকিয়ে বাংলাদেশ ব্যাংক সম্মাননা পেল শ্রীলঙ্কার ব্যাংকের কর্মকর্তারা – বর্ণমালা টেলিভিশন

সাইবার জালিয়াতি ঠেকিয়ে বাংলাদেশ ব্যাংক সম্মাননা পেল শ্রীলঙ্কার ব্যাংকের কর্মকর্তারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ১০:৫৭ 121 ভিউ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ২০ মিলিয়ন ডলারের একটি জালিয়াতি লেনদেন ঠেকানোর সাহসী ভূমিকার জন্য শ্রীলঙ্কার প্যান এশিয়া ব্যাংকিং করপোরেশনের (পিএবিসি) একদল কর্মকর্তাকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এছাড়া পুলিশের মহাপরিদর্শক ড. বাহারুল আলম, বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার, বাংলাদেশ ব্যাংকের চারজন ডেপুটি গভর্নর, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান এবং প্যান এশিয়া ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান স্বাগত বক্তব্যে বলেন, ২০১৬ সালের ওই সাইবার হামলার সময় শ্রীলঙ্কান কর্মকর্তারা যে সতর্কতা ও পেশাদারত্ব দেখিয়েছেন, তা আন্তর্জাতিক আর্থিক খাতে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের সততা শুধু বাংলাদেশকে বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করেনি, বরং বৈশ্বিক ব্যাংক ব্যবস্থার ওপর আস্থাও বাড়িয়েছে। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক ড. বাহারুল আলম বলেন, শ্রীলঙ্কান কর্মকর্তারা তদন্তকালে বাংলাদেশ দলকে সহযোগিতা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগেই এই সম্মাননা আয়োজন সম্ভব হয়েছে। অনেক দেরিতে হলেও এমন সম্মাননা সময়োপযোগী এবং প্রমাণ করে—সত্যকে কৃতজ্ঞতায় স্বীকৃতি দেওয়া হয়। সমাপনী বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, এই সম্মাননা কেবল কৃতজ্ঞতা প্রকাশ নয়, এটি সততা, দায়িত্বশীলতা ও আন্তঃদেশীয় সহযোগিতার প্রতীক। শ্রীলঙ্কান ব্যাংকারদের সাহসী সিদ্ধান্ত বাংলাদেশ এবং পুরো ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করেছে। অনুষ্ঠানে বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক, আর্থিক খাতের নিয়ন্ত্রণ, সাইবার নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এছাড়া মাল্টিমিডিয়া উপস্থাপনা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশের অর্থনীতি, প্রাকৃতিক সৌন্দর্য ও আন্তর্জাতিক শান্তিরক্ষায় অবদান। সম্মাননা অনুষ্ঠানের শেষে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যতে আর্থিক অপরাধ প্রতিরোধ, প্রযুক্তিনির্ভর তদারকি এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন