নতুন মিশনে সন্দীপ্তা – বর্ণমালা টেলিভিশন

নতুন মিশনে সন্দীপ্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ১১:০৬ 235 ভিউ
কলকাতার বাংলা সিরিয়ালের পরিচিত মুখ সন্দীপ্তা সেন। ওয়েব সিরিজে অভিনয় করেই দর্শকনন্দিত হয়েছেন তিনি। এবার টালিউডের গণ্ডি পেরিয়ে হিন্দি মেগা সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সন্দীপ্তাকে। ছোট পর্দার এই পরিচিত মুখ সবশেষ বছরগুলোয় চলচ্চিত্র ও ওয়েব সিরিজের কাজ নিয়েই ব্যস্ত সময় কাটিয়েছেন। ফের ছোট পর্দায় যখন ফিরছেন একদম চমক নিয়েই। ১৮ বছর আগে ‘দুর্গা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু তার। এরপর তো সাফল্যের পথে এগিয়ে যাওয়া। দিনে দিনে নিজের অবস্থান আরও শক্ত করেছেন সন্দীপ্তা। কলকাতার স্থানীয় গণমাধ্যমের খবর, স্টার প্লাসের মেগা ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সন্দীপ্তাকে। সিরিয়ালটির প্রযোজনার কথা শোনা যাচ্ছে এসভিএফের। একই সংস্থার হইচই প্ল্যাটফর্মের জন্য নির্মিত সিরিজ ‘নষ্টনীড়’-এর গল্প অবলম্বনেই তৈরি হচ্ছে নতুন এই হিন্দি সিরিয়াল। বলে রাখা ভালো, অদিতি রায়ের পরিচালনায় ‘নষ্টনীড়’ সিরিজে নারীশক্তির কাহিনি ফুটিয়ে তুলেছিলেন ‘অপু’ সন্দীপ্তা। সেখানে সাংসারিক দ্বন্দ্ব, টানাপোড়েনের ঝলকও মিলেছিল গল্পে। স্টার প্লাসের নতুন সিরিয়ালে সন্দীপ্তার বিপরীতে দেখা যাবে অহম শর্মা এবং বিশাল আদিত্য সিংকে। শোনা যাচ্ছে, ১৫০ পর্বের এই হিন্দি মেগা ধারাবাহিকের শুটিং হবে চণ্ডীগড়ে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক