দুবাইয়ে এআই শেফ ‘আইমান’ নিয়ে আসছে ‘উহু’ রেস্তোরাঁ – বর্ণমালা টেলিভিশন

দুবাইয়ে এআই শেফ ‘আইমান’ নিয়ে আসছে ‘উহু’ রেস্তোরাঁ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ১০:৪৬ 143 ভিউ
রান্নাঘরে এবার মানুষ নয়, রাজত্ব করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। ভবিষ্যতের এ রন্ধনশিল্প দেখতে চাইলে পাড়ি জমাতে হবে দুবাই। কারণ, সেপ্টেম্বরেই শহরটির কেন্দ্রস্থলে বুর্জ খলিফার পাশে উদ্বোধন হচ্ছে ‘উহু’ (WOOHOO) নামের এক অভিনব রেস্তোরাঁ-যেখানে খাবারের স্বাদ, পরিবেশ ও অভিজ্ঞতা পরিচালনা করবে এক এআই শেফ! এ ‘শেফ’ আসলে কোনো মানুষ নয়, বরং খাবারভিত্তিক একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল-‘শেফ আইমান’। নামটি এসেছে ‘AI’ এবং ‘Man’-এর সমন্বয়ে। খাবারের অণু বিশ্লেষণ থেকে শুরু করে স্বাদ ও উমামি মূল্যায়নের মতো জটিল বিষয়েও প্রশিক্ষিত এ এআই। এতে এক হাজারের বেশি রেসিপির তথ্য সংযুক্ত, যেগুলো এসেছে সারা বিশ্বের রান্নার ঐতিহ্য থেকে। যদিও ‘আইমান’ নিজে রান্না করে না, তবে রেসিপি ডিজাইন, উপাদানের সংমিশ্রণ এবং পরিবেশ তৈরির পুরো পরিকল্পনা করে। এ ডিজাইনের ওপর ভিত্তি করে মানব রাঁধুনিরা রান্না করেন ও স্বাদ যাচাই করে মতামত দেন। এ মতামত আবার ‘আইমান’-এর শেখার প্রক্রিয়ার অংশ। ফলে সময়ের সঙ্গে আরও নিখুঁত হয়ে উঠছে তার স্বাদবোধ। রেস্তোরাঁটির সহ-প্রতিষ্ঠাতা ওয়েতুন চাকির বলেন, ‘আমাদের উদ্দেশ্য মানুষকে সরিয়ে দেওয়া নয়, বরং তাদের সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করা।’ তিনি জানান, আইমান এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে এটি রান্নাঘরের ফেলনা উপাদানও ব্যবহার করে নতুন পদ তৈরি করতে পারে, যা পরিবেশবান্ধব এক দৃষ্টান্ত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল?