সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলেন দীপা খন্দকার – বর্ণমালা টেলিভিশন

সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলেন দীপা খন্দকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৫ | ৬:৫৬ 84 ভিউ
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পেরিয়ে গেলেও আজও সেই দিনটি স্মৃতিতে জীবিত বহু মানুষের কাছে। এবার সেই দিনের এক মর্মস্পর্শী স্মৃতি ভাগ করে নিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীপা জানান, সালমান শাহর মৃত্যুর দিন তিনি ছিলেন ঠিক তার পাশের বাসাতেই—রাজধানীর ইস্কাটন গার্ডেনে। দীপার ভাষায়, ‘সালমান শাহ যেদিন মারা যান, আমি কিন্তু তার পাশের বাসাতেই ছিলাম। মানে তখন ইস্কাটনেই থাকতাম।’ তিনি আরও বলেন, ‘আপনারা অনেকেই জানেন, আমি ১৯৯৪ সাল থেকে সালমান শাহর বাসার পাশেই ইস্কাটন গার্ডেনে থাকতাম। নায়কের মৃত্যুর খবর যখন সব জায়গায় ছড়িয়ে পড়ে, তখনই প্রথমবার জানতে পারি—আমার পাশের বাসায় ছিলেন এমন একজন সুপার হিরো।’ দীপা খন্দকার ১৯৯৮ সালে একটি চায়ের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পা রাখেন। এরপর থেকে নিয়মিত অভিনয় করে আসছেন টেলিভিশন নাটকে। তবে সালমান শাহর মৃত্যুদিনের সেই ভয়াবহ সকাল এখনো যেন স্পষ্ট তার চোখে ভাসে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন প্লাজার নিজ ফ্ল্যাটে রহস্যজনকভাবে মারা যান নব্বইয়ের দশকের সর্বাধিক জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যু তখন আত্মহত্যা বলে দাবি করা হলেও, দীর্ঘ অনুসন্ধান শেষে মামলাটি এখন হত্যা মামলা হিসেবে আদালতে চলমান। এ মামলার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিরা হলেন—প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ। তিন দশক পেরিয়ে গেলেও সালমান শাহর মৃত্যু ঘিরে রহস্য আজও উন্মোচিত হয়নি। কিন্তু সময় যতই পেরিয়ে যাক, ভক্তদের কাছে সালমান শাহ রয়ে গেছেন এক অনন্ত নায়ক, যার স্মৃতি ছুঁয়ে আছে চলচ্চিত্রপ্রেমী প্রজন্মের হৃদয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?