আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কেটরিন কনলির ভূমিধস জয় – বর্ণমালা টেলিভিশন

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কেটরিন কনলির ভূমিধস জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৫ | ৬:৫৩ 70 ভিউ
আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী প্রার্থী কেটরিন কনলি বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি মোট ভোটের ৬৩ শতাংশ পেয়ে ডানপন্থী প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ৪৩টি নির্বাচনী এলাকা থেকে ভোট গণনা শেষ হওয়ার পর কনলিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী ভাষণে কনলি বলেন, ‘আমি এমন একজন রাষ্ট্রপতি হব, যিনি শুনবেন, প্রতিফলিত করবেন এবং যখন প্রয়োজন হবে তখন কথা বলবেন।’ তিনি আরও বলেন, ‘একসাথে আমরা এমন একটি নতুন প্রজাতন্ত্র গড়তে পারি, যা সবার মূল্যায়ন করে।’ কনলির প্রতিদ্বন্দ্বী হেদার হাম্পফ্রিস ২৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। ফল প্রকাশের কয়েক ঘণ্টা আগে পরাজয় স্বীকার করে তিনি বলেন, ‘কেটরিন সবার জন্য প্রেসিডেন্ট হবেন। আমি তাকে অন্তর থেকে শুভকামনা জানাই।’ কনলি গাজা যুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছেন এবং বামপন্থী দলগুলোর সমর্থন পেয়েছেন। তরুণ ভোটাররা তার প্রো-প্যালেস্টাইন অবস্থান এবং সামাজিক ন্যায়ের প্রতিশ্রুতিকে বিশেষভাবে সমর্থন করেছেন। ইতোমধ্যে কনলিকে শুভেচ্ছা জানিয়েছেন আয়ারল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টার ও ফাইন গেইল দলের নেতা সাইমন হ্যারিস । উল্লেখ্য, আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট দেশের আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সাংবিধানিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তবে সরাসরি আইন বা নীতি প্রণয়নে তার ক্ষমতা নেই। সূত্র : আল জাজিরা

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা