সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা – বর্ণমালা টেলিভিশন

সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ July, ২০২৫ | ৮:৫৬ 142 ভিউ
সৌদি আরবে বিদেশি নাগরিকদের গাড়ি চালানোর বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির ট্রাফিক অধিদপ্তর। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীরা সৌদিতে প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স অথবা আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট (আইডিপি) ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন। তবে, যদি সংশ্লিষ্ট লাইসেন্সটির মেয়াদ এক বছরের আগে শেষ হয়ে যায়, সে ক্ষেত্রে সেই মেয়াদোত্তীর্ণের দিনটিকেই সর্বশেষ অনুমোদিত সময় হিসেবে ধরা হবে। অর্থাৎ যেটি আগে ঘটবে- প্রবেশের এক বছর পূর্ণ হওয়া নাকি লাইসেন্সের মেয়াদ শেষ- তার ওপরই নির্ভর করবে বৈধতা। চালকের ড্রাইভিং লাইসেন্সের ধরন এবং সেই লাইসেন্সে অনুমোদিত যানবাহনের ক্যাটাগরি অবশ্যই মিলতে হবে। একই সঙ্গে সব বিদেশি ড্রাইভিং লাইসেন্সকে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সংস্থা দ্বারা অনুবাদ করাতে হবে, যেন তথ্য স্পষ্ট, নির্ভুল ও সহজে যাচাইযোগ্য হয়। তবে এ নিয়মে ব্যতিক্রম থাকছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) বা উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর নাগরিকদের জন্য। তারা নিজেদের দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেই সৌদি আরবে গাড়ি চালাতে পারবেন এবং তাদের জন্য আলাদাভাবে সৌদি আরবের অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে, জিসিসি অঞ্চলের মধ্যে দেশান্তরে ভ্রমণের ক্ষেত্রে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ব্যবহার করে গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ, ওই লাইসেন্স দিয়ে এক দেশ থেকে অন্য দেশে সীমান্ত পার হয়ে গাড়ি চালানো যাবে না। সৌদি ট্রাফিক কর্তৃপক্ষের এ নতুন নির্দেশনায় বিদেশিদের জন্য গাড়ি চালানোর সময়সীমা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে, যা আইন মেনে চলার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের