‘আপত্তিকর স্পর্শের পর মেরেছিলাম, লোকটাও আমাকে পাল্টা মারধর করে’ – বর্ণমালা টেলিভিশন

‘আপত্তিকর স্পর্শের পর মেরেছিলাম, লোকটাও আমাকে পাল্টা মারধর করে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ৭:৩৮ 170 ভিউ
একবিংশ শতাব্দীতে নারীরা সব ক্ষেত্রেই নিজেদের অবদান রাখছে। তবে জীবনের প্রতি ক্ষেত্রেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। কেননা একটা ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক নারী পর্যন্ত যৌন হয়রানির স্বীকার হয়। এমনকি বলিউডের অভিনেত্রীদের এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। এমন এক অভিজ্ঞতার কথাই জানালেন বলিউড অভিনেত্রী ফাতিমা সনা শেখ। দৈনিক সকালের সময়ের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জনসমক্ষে একবার যৌন হেনস্থার শিকারের কথা শেয়ার করেছেন। দৈনিক সকালের সময়ের প্রতিবেদনে জানা যায়, ফাতিমা বলেন, একবার এক ব্যক্তি খুব খারাপভাবে আমার শরীরে স্পর্শ করেছিল। সঙ্গে সঙ্গে আমি তাকে মেরেছিলাম। কিন্তু সেই লোকটাও আমাকে পাল্টা মারধর শুরু করে। খুব জোরেই লেগেছিল আমার। লোকটা আমাকে স্পর্শ করেছিল বলেই আমি গায়ে হাত তুলি। কিন্তু সেটা লোকটা সহ্য করতে পারেনি। তাই আমাকে পাল্টা মারধর করে এবং আমি পড়ে যাই। এই ঘটনা ফাতিমার জীবন কতটা বদলে দিয়েছিলো এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, এই ঘটনার পরে আমি আরও বেশি সতর্ক হয়ে গিয়েছিলাম। বুঝতে পারলাম, এই ধরনের পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাব, সেটাও আমাদের দেখে নেওয়া উচিত। কী অদ্ভুত বিষয়! আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটছে জেনেও আমাদের ভাবতে হয়, আমরা কীভাবে প্রতিক্রিয়া জানাবো। শুধু এই একবার নয়, করোনার সময়েও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল ফাতিমাকে। মাস্ক পরে মুম্বাইয়ের রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন তিনি। তখন এক টেম্পুচালক তার পিছু নেয়। ফাতিমার বলেন, আমাকে দেখে অদ্ভুত শব্দ করছিলো লোকটা। বাড়ির গলিতে ঢোকার আগ পর্যন্ত পিছু নিয়েছিলো তিনি। তারকা হলেও এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয় বলে আক্ষেপ করে তিনি বলেন, এই ধরনের ঘটনার সম্মুখীন হওয়ার জন্য শুধু একজন মেয়ে হয়ে জন্মালেই হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন